Saturday, March 14, 2026

‘কাজ নেই, টাকা নেই, পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই’, জানাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

‘কাজ নেই, টাকা নেই, কীভাবে বাঁচবে ওই শ্রমিকেরা? অন্তত কিছু সময়ের জন্য ভরণপোষণের দায়িত্ব অবশ্যই নিতে হবে কেন্দ্রকে।’ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি ও স্বাস্থ্য নিয়ে ঠিক এওভাবেই উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের বাড়বাড়ন্তে একাধিক রাজ্য শুরু হয়েছে লকডাউন। এমতাবস্থায় একদিকে করোনা আর অন্যদিকে অর্থসঙ্কট, এই দুইয়ের মোকাবিলা করতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। তাই তাঁদের সংস্থান ও স্বাস্থ্য-এর দায়িত্ব নিক কেন্দ্র বলে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়। আজ, বৃহস্পতিবার বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহের বেঞ্চে এই সংক্রান্ত আবেদনের শুনানি ছিল। পরিযায়ী শ্রমিকদের কঠোর পরিস্থিতি বিবেচনা করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন বিচারপতি।
গত বছর পরিযায়ী শ্রমিকদের হৃদয় বিদারক ছবি নজরে আসে। তাই দ্বিতীয় ঢেউয়ে তাঁদের অবস্থা আবার যেন আগের মত না হয়, তাই খাদ্য, শুকনো রেশন, নগদ দেওয়া ও যাতায়াত সুনিশ্চিত করে সুপ্রিম কোর্টে জরুরী হস্তক্ষেপ দাবি করে আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে মামলা করা হয়। পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন সমাজকর্মী হর্ষ মন্দার, অঞ্জলি ভরদ্বাজ ও জগদীপ ছোকরে। সেই মামলার আজ শুনানি ছিল। দেশে মোট ৮ কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন যাঁদের মধ্যে অনেকেরই রেশন কার্ড নেই বলেও আদালতে জানান তিনি।

Advt

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...