Monday, April 6, 2026

দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানালো সিবিএসই

Date:

Share post:

সংবাদমাধ্যমের তরফের সম্প্রতি প্রকাশ্যে এসেছিল সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা(class 12 exam) বাতিল করেছে। যদিও সেই তথ্যকে ভুল বলে দাবি করে দ্বাদশ শ্রেণীর সিবিএসই বোর্ড(CBSE board) জানিয়ে দিল পরীক্ষা বাতিল করার বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

শুক্রবার বোর্ডের তরফে জানানো হয়েছে সংবাদমাধ্যমের একাংশের দাবি করা হচ্ছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হয়েছে। কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, এখনই এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা সকলের কাছে প্রকাশ করা হবে। একই বক্তব্য পেশ করা হয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফেও। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী(central education minister) রমেশ পোখরিয়ালের(Ramesh pokhriyal) তরফে জানানো হয়েছে বিগত কয়েক দিন ধরেই পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা সঠিক তথ্য জানতে চেয়েছেন। ফল স্বরূপ বিভ্রান্তি দূর করতেই আমাদের তরফেই বক্তব্য তুলে ধরা হলো। আগামী ২৫ মে পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের তরফে।

আরও পড়ুন:সামনের সারির কর্মী হিসেবে ঘোষণা করে রেলের কর্মীদের ভ্যাকসিন দিক রাজ্য : রেল

প্রসঙ্গত, গত ১৬ তারিখ বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে। কিন্তু চারদিন পর দশম শ্রেণির পরীক্ষা একেবারে বাতিল ঘোষণা করা হয়। এর ঠিক দুদিন আগে, ১৪ তারিখ, সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্র। ৪ মে থেকে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ১৪ জুন।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...