Saturday, June 27, 2026

শুভেন্দুর ঈদ মোবারক! সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দিলেন হিন্দু-মুসলমানরা

Date:

Share post:

ভোটের আগে তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে শাসকদলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শাণিয়েছেন বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তার মধ্যে ছিল বিজেপি জিতলে অর্থাৎ বাংলায় ক্ষমতায় এলে তৃণমূল কর্মী সমর্থকদের পাকিস্তানে (Pakistan) পাঠিয়ে দেওয়ার ‘ফতোয়া’। তৃণমূল নেত্রীকে ‘বেগম’ বলে কটাক্ষ করেন শুভেন্দু। এর জন্য সম্প্রতি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। শাসকদলের বিরুদ্ধে বারবার মুসলিম তোষণের অভিযোগ তোলেন কাঁথির অধিকারী পরিবারের মেজো ছেলে। সেই হেন শুভেন্দু অধিকারী শুক্রবার তাঁর ফেসবুক পেজে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আর তারপরেই তুমুল সমালোচনা আর কটাক্ষের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়(Social Media)। কমেন্ট বক্সে উপচে পড়ছে বিভিন্ন ধরনের ব্যঙ্গ আর বক্রোক্তি। শুভেন্দুকে ধুয়ে দেন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই। নিজেকে হিন্দু ধর্মের একজন রক্ষাকর্তা বলে শুভেন্দু প্রচার করেছিলেন বলেও অভিযোগ করেছেন অনেকে। তাঁদের মতে, এখন ভোটের পরে তিনি কি ‘মুসলিম তোষণে’র রাস্তায় হাঁটছেন?
অনেকে আবার শুভেন্দুকে অভিনেতা বলেও কটাক্ষ করেছেন। কেউ কেউ স্মরণ করিয়েছেন ভোটের আগে তৃণমূলকে বিদ্ধ করতে তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলেছিলেন শুভেন্দু? অনেকে আবার প্রমাণ স্বরূপ ভিডিও (Video) ক্লিপের উল্লেখ করেছেন।

যদিও শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে রাজনৈতিক মহলের মতে, বাংলায় বিপর্যয় নিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর বিজেপি বুঝতে পেরেছে তাদের উগ্র হিন্দুত্বের প্রচার এই বাংলায় তাদের কোণঠাসা করেছে। কারণ এটা সমপ্রীতির বাংলা। এখানে ঈদ আর অক্ষয় তৃতীয়া একদিনে পড়লে খুশি এবং আনন্দ ডবল হয়। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই চলতে চান রাজ্যবাসী। সেখানে অন্ধ হিন্দুত্ববাদের কোনও জায়গা নেই বলে মনে করেন সমাজবিদরা। বিজেপি ও সেটা মোক্ষম বুঝেছে। সেই কারণে ঈদের দিন সকালে অক্ষয় তৃতীয়ার পাশাপাশি ঈদ মোবারক জানাতেও ভোলেননি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

Advt

 

Related articles

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...