Wednesday, February 25, 2026

কাতার ম‍্যাচের  ২০দিন আগে সুনীলদের দোহা পাঠাতে চায় এআইএফএফ

Date:

Share post:

বিশ্বকাপ যোগ্যতা অর্জন (  (World Cup Qualifiers) পর্বের ম্যাচের জন্য সুনীলদের (Sunil cheetri) আগেই দোহায় পাঠাতে চাইছে এআইএফএফ (AIFF)। ৩ জুন কাতারের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। তাই ম‍্যাচের বেশ কয়েকদিন আগে কাতার পৌঁছাতে চাইছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। কাতার পৌঁছে সেখানে প্রস্তুতি শিবির করতে চান তিনি। সেই দিকে নজর দিয়েই, ভারতীয় দলকে আগে ভাগেই কাতার পাঠাতে চাইছে এআইএফএফ।

কোভিডের (COVID-19) কারণে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল ফেডারেশন। তবে সেই আর্জি ফিরিয়ে দেয় এএফসি (AFC)। সূচি মেনেই হবে সব ম্যাচ হবে, এমনটাই জানিয়ে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। তাই এখন স্বাস্থ্য মন্ত্রকের চিঠির দিকে তাকিয়ে ফেডারেশন। তাদের সংকেত মিললেই ভারতীয় দলকে পাঠানোর ব‍্যবস্থা করবে ফেডারেশন। এরপাশাপাশি কাতার ফুটবল সংস্থার অনুমতি মিললেই প্রথম ম্যাচের ২০ দিন আগে সেখানে সুনীলদের পাঠাতে চায় এআইএফএফ।

৩ জুন কাতারের সঙ্গে খেলতে নামবে ব্লুজ ব্রিগেড। এরপর ৭ তারিখ বাংলাদেশ এবং ১৫ তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন সুনীলরা।

এদিকে সিনিয়র ফুটবলারদের টিকাকরণের জন্য রাজ্য গুলিতে চিঠি পাঠিয়েছেন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল।

আরও পড়ুন:হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রকাশ পাডুকোন

Advt

spot_img

Related articles

ভোরের হাওড়ায় চলল গুলি: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন প্রোমোটারকে

ব্যবসায়িক শত্রুতার জেরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি (firing) করে প্রোমোটার যুবককে...

কলকাতায় দুই দিনের জাতীয় প্যাকেজিং সম্মেলন, পরিবেশবান্ধব উদ্ভাবনে জোর আইআইপি-র

বিশ্বজুড়ে প্যাকেজিং শিল্প যখন ডিজিটাল রূপান্তর ও পরিবেশগত দায়বদ্ধতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই কলকাতায় শুরু হতে চলেছে এক...

বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণাবর্ত: তাপমাত্রার হেরফের হবে না

সোমবার মধ্যরাত থেকে হওয়া বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের নিম্নমুখী। মঙ্গলবারের থেকে তাপমাত্রা নামল বুধবার। আগামী তিনদিন এমনই...

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...