Sunday, May 17, 2026

মাত্র ৪১ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সে, ১৮ পয়েন্ট নামল নিফটি

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৮,৭৩২.৫৫ (⬆️ +০.০৯%)

🔹নিফটি ১৪,৬৭৭.৮০ (⬇️ -০.১৩%)

করোনা পরিস্থিতির মাঝেও গত কয়েকদিন ধরে একটানা ঊর্ধ্বমুখী হয়েছে দেশের শেয়ারবাজার। শুক্রবার সেই ধারায় কিছুটা ছেদ পড়লেও উন্নতির অবস্থান ধরে রাখল দেশের শেয়ারবাজার। এদিন মাত্র ৪১ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্সের সূচক অন্যদিকে মাত্র ১৮ পয়েন্ট পতন ঘটেছে নিফটির। অবশ্য এই সামান্য উত্থান-পতনকে খুব বিশেষ গায়ে মাখতে রাজি নন বিনিয়োগকারীরা। দিনের শেষে মোটকথা সুখেই রয়েছে শেয়ারবাজার।

বাজার খোলার পর শুক্রবার সকাল থেকেই চড়তে শুরু করে সেনসেক্সের সূচক। ফলে খুশির হাওয়া বইছিলো দালাল স্ট্রিটে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এদিন বিএসই সেনসেক্স (BSE Sensex) মাত্র ৪১.৭৫ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৭৩২.৫৫।

আরও পড়ুন:হাসপাতালেই কোভিড রোগীকে ধর্ষণ, মারা গেলেন আক্রান্ত মহিলা

সেনসেক্স মাত্র ৪১ পয়েন্ট বাড়লেও নিফটির অবশ্য সে সৌভাগ্য ছিল না। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। পরে অবশ্য তাতে পতন ঘটে। দিনের শেষে রিপোর্ট অনুযায়ী, শুক্রবার -১৮ পয়েন্ট বা -০.১৩ শতাংশ পতনের পর নিফটি পৌঁছয় ১৪,৬৭৭.৮০। রিপোর্ট বলছে, ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল, আইটি সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে এদিন।

Advt

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...