Monday, April 6, 2026

রাজ্যের সিদ্ধান্তের পাশে দাঁড়ালেন চিকিৎসকরা

Date:

Share post:

কিছুদিন আগেই আংশিক লকডাউন লাগু হলেও আটকানো যায়নি দৈনিক সংক্রমণ। গত কালও ২০ হাজারের ঘরে ছিল সংক্রমণ। মৃত্যু হয়েছে ১৩৬ জনের।

আগামীকাল রবিবার থেকে দু’সপ্তাহ টানা কড়া বিধিনিষেধ লাগু হয়েছে রাজ্যে। আজ শনিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন, রাজ্যে আগামীকাল থেকে করোনা আটকাতে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক মহল।

বিশিষ্ট চিকিৎসক তথা লিভার ফাউন্ডেশনের কর্ণধার অভিজিৎ চৌধুরী জানিয়েছেন, প্রত্যেকদিন সংক্রমণের সংখ্যা বাড়ছে । এত বলার পরেও আমরা অনেকেই সচেতন নই। এই মুহূর্তে লকডাউন লাগু জরুরি ছিল। আমরা আশা করব আগামী সপ্তাহের মধ্যে এই সংক্রমণের গ্রাফ কিছুটা কমবে। রাজ্যে আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। আমরা এই কড়াকড়ির কথা আগেই বলেছিলাম। আমরা দেখেছি রাজ্যে আংশিক লকডাউন লাগু থাকলেও সংক্রমণ ও মৃত্যু বাড়ছিল। তার মধ্যে ভ্যাকসিন অপ্রতুল তাই লকডাউন জরুরি। রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।

চিকিৎসক অরিজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, খুব দরকার ছিল। করোনার দৈনিক সংক্রমণে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল। অতিমারিতে ভাইরাসের গতি কমানোর জন্য প্রয়োজন লকডাউন। আগামী দু’সপ্তাহের পর এই ভাইরাসের সংক্রমণের গতি অনেকটাই কমবে বলে আশা করা যায় । ওষুধ ও অক্সিজেনের জোগান অত্যন্ত জরুরি । তাই এই সিদ্ধান্ত নিতেই হতো।

মেডিসিন বিশেষজ্ঞ অনির্বাণ ঘোষাল জানিয়েছেন, আগে নিজেদের সচেতন হতে হবে। না হলে রাজ্যের এই প্রচেষ্টা মাঠে মারা যাবে।

এতদিন আংশিক লকডাউনে বেশকিছু পরিষেবায় ছাড়পত্র থাকলেও আগামীকাল থেকে সেইসব বিষয়ে কড়া বিধিনিষেধ লাগু থাকছে। আগামিকাল থেকে ১৫ দিন সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে। লোকাল ট্রেন আগেই বন্ধ করা হয়েছিল। এবার মেট্রো রেল, বাস ও ফেরি চলাচল বন্ধ থাকবে। সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত বাজার খোলা থাকবে। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। ব্যাঙ্কিং পরিষেবা চলবে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত। আগামী ১৫ দিন রাজ্যে ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সংবাদমাধ্যম, স্বাস্থ্য পরিষেবা সহ অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবাকে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যসচিব। সেই সঙ্গে বিয়ে বাড়িতে সর্বাধিক ৫০ জন এবং স‍ৎকারের জন্য সর্বাধিক ২০ জনের জমায়েতের ছাড় দেওয়া হচ্ছে।

Advt

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...