Wednesday, March 18, 2026

করোনা যুদ্ধে এগিয়ে এলেন স‍ৌরভ, অক্সিজেন কনসেন্ট্রেটরের ব‍্যবস্থা করলেন মহারাজ

Date:

Share post:

করোনা ( corona ) যুদ্ধে এগিয়ে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। কোভিড আক্রান্তদের জন‍্য অক্সিজেনের ব‍্যবস্থা করলেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল মানুষের জীবন। দেখা দিয়েছে অক্সিজেনের আকাল। এবার অক্সিজেনের সাহায্যে এগিয়ে এলেন মহারাজ। ইতিমধ্যেই বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছেন তিনি। এবার শহরের বিভিন্ন হাসপাতালে আরও ৫০টি অক্সিজেন কনসেন্ট্রটর দেওয়া হবে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের মাধ্যমে।

শনিবার মহারাজকে  চিঠি লিখে অক্সিজেন কনসেন্ট্রেটরের জন‍্য ধন‍্যবাদ জানিয়েছেন বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট। তিনি লেখেন,” এক মহিলা মারফত তিনি দুটি অক্সিজেন কনসেন্ট্রেটর পেয়েছেন। হাসপাতালে ভর্তি থাকা কোভিড রোগীদের চিকিৎসার কাজে তা ব্যবহার করা হবে। বেহালার সাধারণ মানুষের পাশে থাকার জন্য সৌরভকে ধন‍্যবাদ জানাই।”

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের মানবিক উদ্যোগেও সহযোগিতার হাত বাড়িয়েছেন সৌরভ। পাটুলিতে পরমব্রত যে অক্সিজেন পার্লারের বন্দোবস্ত করেছেন সেখানে দুটি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছেন মহারাজ।

দেশের এই অবস্থায় সাহায্যের জন‍্য এগিয়ে এসেছেন প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা।  সৌরভের আগে এই সাহায্যে এগিয়ে এসেছেন সচিন তেন্ডুলকরও। অক্সিজেন কনসেন্ট্রেটর কেনার জন্য ‘মিশন অক্সিজেন’ প্রকল্পে ১ কোটি টাকা দান করেছেন তিনি। গুরুগ্রামের একটি হাসপাতালকে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে সাহায্য করেছেন শিখর ধাওয়ান।

আরও পড়ুন:এবার করোনা যুদ্ধে এগিয়ে এলেন গব্বর

Advt

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...