Monday, May 18, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে কাকে এগিয়ে রাখলেন হনুমা?

Date:

Share post:

১৮ জুন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে( World test championship final ) নিউজিল্যান্ডের ( new zealand )বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল( india team)। এই ম‍্যাচে কার্যত নিউজিল্যান্ডকে এগিয়ে রাখলেন ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারী( Hanuma Vihari)। ২ জুন  বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ খেলতে ইংল‍্যান্ডের উদ্দেশে রওনা দিচ্ছে বিরাট বাহিনী। আর সেই দিনেই ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে নিউজিল্যান্ড। আর কারণেই বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডকে কিছুটা এগিয়ে রাখল হনুমা। হনুমার মতে ভারতের বিরুদ্ধে নামার আগে ইংল‍্যান্ডের বিরুদ্ধে দুই ম‍্যাচ অনেকটা সাহায্য করবে কেন উইলিয়ামসনদের। তবুও ভারত এই ম‍্যাচে সমানে সমানে লড়াই দেবে বলে মনে করছেন তিনি।

এক সাক্ষাৎকারে হনুমা বলেন,” খুব আকর্ষণীয় হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম বার বলে সমর্থকরাও তাকিয়ে রয়েছেন এই দিকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই পরিস্থিতিতে খেলা বেশ কঠিন। তবে আমরা জানি ভারতীয়রা অসামান্য কাজ করতে পারে। আত্মবিশ্বাস নিয়েই খেলব ফাইনালে এবং ইংল্যান্ড সিরিজে।”

এই মুহূর্তে ইংল‍্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে ব‍্যস্ত হনুমা। দেশে করোনা যুদ্ধেও শামিল হয়েছেন তিনিও। সোশ্যাল মিডিয়ায় একটি দল তৈরি করেছেন হনুমা। করোনা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...