Tuesday, May 5, 2026

ভ্যাকসিন, অক্সিজেন প্ল্যান্টের জন্য প্রধানমন্ত্রীকে বলুন, বিজেপি বিধায়কদের পরামর্শ গৌতমের

Date:

Share post:

কার্যত লকডাউনের সময়ে শিলিগুড়িতে তিন বিজেপি বিধায়কের ধর্ণায় বসার ঘটনাকে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব। রবিবার দুপুরে প্রাক্তন পর্যটন মন্ত্রী তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি (সমতল) রঞ্জন সরকারকে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “কেন্দ্র পশ্চিমবঙ্গকে পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না। রাজ্য ৭০টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর অনুমতি চাইলে মাত্র ৪টি দিয়েছে। এ অবস্থায় বিজেপির বিধায়করা কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সে কথা জানিয়ে ভ্যাকসিনের ব্যবস্থা করবেন না! কেনই বা অক্সিজেন প্ল্যান্ট বসানোর অনুমতি দেওয়ার জন্য চিঠি লিখবেন না!” এর পরেই গৌতম দেবের কটাক্ষ, মানুষের সমস্যার সমাধানের চেষ্টায় সামিল না হয়ে প্রায় লকডাউনের সময়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে নাটক করছেন ওই তিন বিধায়ক।

আরও পড়ুন-১৭ মে থেকে সম্পূর্ণ লকডাউন সিকিমে, আজ হাট-বাজারে ঠাসাঠাসি ভিড়

রবিবার সকালে শিলিগুড়ির হাসমি চকে হিলকার্ট রোডের ধারে আচমকা অবস্থানে বসেন শিলিগুড়ি, মাটিগাড়া নকশালবাড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক। পুলিশ তাঁদের অবস্থান তুলে নিতে অনুরোধ করলেও তাঁরা শোনেননি। এর পরে পুলিশ তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিজেপির বিধায়করা জানান, শিলিগুড়িতে করোনা রোগীদের চিকিৎসায় অব্যবস্থার প্রতিবাদেই তাঁরা ধর্নায় বসেছেন।

Advt

Related articles

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে, আজই চূড়ান্ত হতে পারে নাম!

ডবল সেঞ্চুরি পেরিয়ে বাংলার উত্তর থেকে দক্ষিণে পদ্ম ফুলের জয়জয়কার। রাজনৈতিক মহলের একাংশের ভবিষ্যৎবাণী এবং বেশ কয়েকটি এক্সিট...

বাংলায় পদ্ম ফুটতেই টলিপাড়া থেকে প্রথম শুভেচ্ছা জিতের, বিজেপিকে স্বাগত যশ-অঙ্কুশদেরও

গেরুয়াময় বঙ্গ জুড়ে বিজেপি (BJP) কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনার মাঝে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা। বাংলা বিনোদন জগত...

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...