Sunday, March 15, 2026

রাজনৈতিক প্রতিহিংসা! নারদ মামলায় ফিরহাদ, সুব্রত, মদন, শোভনকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল সিবিআই

Date:

Share post:

রাজনৈতিক প্রতিহিংসা না, ভোটে হেরে গিয়ে অতৃপ্ত বিজেপি নেতাদের ছটফটানি!

নাটকীয়ভাবে নারদ মামলায় সোমবার রাজ্যের মন্ত্রী-বিধায়কদের তুলে নিয়ে যাওয়া হলো সিবিআই অফিসে। উপলক্ষ্য অবশ্যই জেরা। তুলে নিয়ে যাওয়া হয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে। সেখানে জেরা করা হবে। লক্ষ্যণীয় হলো নারদ মামলায় বিজেপির দুই অভিযুক্ত নেতা শুভেন্দু অধিকারী বা মুকুল রায়কে গ্রেফতার করা হয়নি। যার ফলে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব স্বাভাবিকভাবে উঠে আসছে।

সিবিআই সূত্রে খবর, গতকাল রাতেই দিল্লি থেকে চলে আসে সিবিআইয়ের দল। সকালে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে অভিযুক্তদের বাড়ি। চেতলায় ববি হাকিমকে গ্রেফতার করতে গেলে তৃণমূল কর্মীরা ঘিরে ফেলে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সঙ্ঘর্ষ বাধে। এরপর শুরু হয় অবরোধ। ফিরহাদ তাদের সরিয়ে দিয়ে সিবিআইয়ের গাড়িতে উঠে পড়েন ফিরহাদ। বাকি ৩জনকে বাড়ি থেকে তোলার প্রশ্নে কোনও সমস্যা হয়নি।

যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সিবিআই সূত্রে খবর, আজই এই চারজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হবে। সৌগত রায়কেও আনা হবে বলে খবর। এদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে গ্রেফতার করে আদালতে পেশ করা হবে বলে খবর।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...