Monday, March 16, 2026

‘বিজেপি-যোগ বলেই মুকুল-শুভেন্দুকে ছাড়?’ প্রশ্ন তৃণমূল মুখপাত্র কুণালের

Date:

Share post:

“বিজেপি’র দুই বিধায়ক মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী কোথায়? কেন এই একই অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়নি? বিজেপিতে যোগ দিয়েছেন বলেই এই ছাড়?”

নারদকাণ্ডে সোমবার ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে
গ্রেফতার করা নিয়ে এমনই প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, বিজেপিতে যোগ দেওয়ার জন্য কি শুভেন্দু ও মুকুলকে ছাড় দেওয়া হয়েছে?

আরও পড়ুন-‘শুভেন্দু-মুকুল গ্রেফতার নয় কেন?’ এ প্রশ্নে রহস্যজনকভাবে নীরব বিজেপি নেতারা

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেছেন, “বিধানসভা নির্বাচনে কুৎসিত পরাজয়ের পর মরিয়া হয়ে এরকম আচরণ করছে বিজেপি।” কুণালের প্রশ্ন, “মুকুল ও শুভেন্দু কোথায় গেলেন? এই দু’জনের নাম তো FIR-এ আছে। শঙ্কুদেব পন্ডা তো এজেন্ট হিসেবে কাজ করবেন বলেছিলেন। তাঁদের গ্রেফতার করা হয়নি কেন? একইসঙ্গে কুণালের বক্তব্য, করোনা-সংক্রমণ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। সেখানে তাঁকে গ্রেফতার করে করোনা মোকাবিলায় যে পদক্ষেপ করা হচ্ছে, তা ধাক্কা খেতে বাধ্য। এর ফলে দুর্ভোগে পড়বেন শহরের মানুষ৷ নানা রকম পরিকল্পিত প্ররোচনা দিতেই বিজেপি এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। একইসঙ্গে তৃণমূল কর্মীদের বিজেপির এই প্ররোচনায় পা না দিতে অনুরোধ করেছেন কুণাল৷

প্রায় একই সুরে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, বিজেপি প্রতিহিংসাপরায়ণ কাজ করছে। সেজন্যই ফিরহাদদের গ্রেফতার করা হয়েছে। সৌগত’র প্রশ্ন, “একই অভিযোগ থাকা সত্ত্বেও শুভেন্দু এবং মুকুলকে গ্রেফতার করা হয়নি কেন? বিজেপিতে যোগ দেওয়ায় ছাড় দেওয়া হয়েছে?”

ওদিকে এই ইস্যুতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাষায় বলেছেন, “আমার কোনও অনুমতিই নেওয়া হয়নি। চার্জশিটে রাজ্যপালের অনুমোদন বেআইনি। বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে।”

Advt

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...