Friday, May 15, 2026

দেশজুড়ে করোনা ভ্যাকসিনের ঘাটতি, গোডাউনে পুড়ল প্রায় ২৫ লক্ষ টাকার টিকা

Date:

Share post:

দেশজুড়ে করোনা ভ্যাকসিনের ঘাটতি। তারমধ্যেই মধ্যপ্রদেশের ইন্দোরের গোডাউনে আগুনে পুড়ে নষ্ট হল ২৫ লক্ষ টাকার ভ্যাকসিন। দেশে পর্যাপ্ত পরিমাণে জোগান নেই করোনা প্রতিরোধী ভ্যাকসিনের। তার মধ্যে এই অঘটন।

সোমবার সকালে ইন্দোরে ভারত সেরামস অ্যান্ড ভ্যাকসিনস লিমিটেডের এক গুদামে আগুন লাগে। পুলিশ সূত্রে খবর, আগুনে পুড়ে প্রায় ২৫ লক্ষ টাকার ভ্যাকসিন নষ্ট হয়েছে। তবে ভ্যাকসিনের কত ডোজ নষ্ট হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি এই গুদামে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার ইঞ্জেকশনও ছিল। সেগুলিও আগুনে পুড়ে নষ্ট হয়েছে বলে খবর।

আরও পড়ুন-আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, ব্যবস্থা নিন: টুইটে প্রশাসনকে দোষারোপ রাজ্যপালের

ওই গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ভ্যাকসিন পুড়ে নষ্ট হয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঠিক কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, রবিবারই কেন্দ্র জানায়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ করোনা প্রতিরোধী ভ্যাকসিন রয়েছে। আগামী ৩ দিনের মধ্যে আরও ৫১ লক্ষ টিকা পৌছে দেওয়া হবে।

Advt

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...