Saturday, February 7, 2026

রাজ্যের মন্ত্রী বিধায়কদের সিবিআই গ্রেফতারের নিন্দায় বিশিষ্টজনেরা

Date:

Share post:

নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই ৷ পাশাপাশি, রাজ্যে নবনির্বাচিত বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করেছে সিবিআই ৷ আজ সোমবার নারদ কাণ্ডে চার্জশিট জমা দেয় সিবিআই । কিন্তু কোভিড পরিস্থিতিতে সিবিআইয়ের এই গ্রেফতারের পদ্ধতি নিয়ে নিন্দায় সরব বিশিষ্টজনরা।

এ প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার বলেন, আগেই বলেছি আমরা শুধু রাজনীতি করতে শিখেছি, মানুষকে বাঁচাতে শিখিনি। দয়া করে এগুলো বন্ধ হোক। না হলে কিন্তু আমাদের ঠাঁই হবে ইতিহাসের পাতায়। এগুলো কী চলছে?

বিশিষ্ট নাট্য পরিচালক তথা বর্ষীয়ান অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেন, মানুষ এখন কোভিড থেকে বাঁচতে মরিয়া। সেই সময় এই ধরনের ঘটনা মেনে নেওয়া সম্ভব নয় । তিনি যে দলেরই হোন না কেন, মানুষ আগে না বাঁচলে এই রাজনৈতিক দুরভিসন্ধি রাজ্যের মানুষকে আরও বিপদের মুখে ঠেলে দেবে।

লিভার ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, আমি রাজনীতির লোক না। কিন্তু একটা জিনিস বুঝি, এই পরিস্থিতিতে যা চলছে তা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হওয়া উচিত ।

জাতীয় শিক্ষক অশোক ভৌমিক বলেন, এটা আমাদের সামাজিক অবক্ষয়। রাজনীতির আঙিনা কতটা নিচে নামতে পারে আজকের ঘটনা তার প্রমাণ।

অভিনেতা বাদশা মৈত্র আজকের গ্রেফতারের ঘটনাকে কোনওভাবেই সমর্থন করতে রাজি নন। তার বক্তব্য, সিবিআই যা করেছে সেটা আইন মেনে করা উচিত ছিল।

কোভিডকালে বর্ষীয়ান নেতাদের আচমকা এই গ্রেফতারি নিয়ে এবার সরব হলেন টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। তাঁর কথায়, করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের ঘটনা না ঘটলেই ভালো হতো। লকডাউন জারি হয়েছে। বাংলার মানুষ এবং প্রশাসন একজোট হয়ে চেষ্টা করছে কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে। এই সময়ে এই ধরনের ঘটনায় যে বিক্ষোভ হবে, এ তো জানা কথা। যাঁরা এই ঘটনার নেপথ্যে, তাঁরা কী আদৌ বাংলার ভালো চান?’

Advt

spot_img

Related articles

বালিঘাটের বেআইনি টাকাসহ গ্রেফতার ২! জড়াল সাংসদ সৌমিত্রর পিএ-র নাম 

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বিদ্ধ হল গেরুয়া শিবির। বর্ধমান শহর লাগোয়া জাতীয় সড়কে...

সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও সাবধানী সূর্য, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের( T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া(India)। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)।...

বঞ্চনা রুখে উন্নয়নের জোয়ার: বাজেটের সাফল্য তুলে ধরতে পাড়ায় পাড়ায় তৃণমূল 

রাজ্য বাজেটে জনমোহিনী প্রকল্পের ডালি সাজিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আশা ও...

এসআইআর-আতঙ্কে জোড়া মৃত্যু, কমিশনের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ 

রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আতঙ্কে মৃত্যুমিছিল অব্যাহত। এবার মুর্শিদাবাদে অতিরিক্ত কাজের চাপে হৃদরোগে আক্রান্ত...