Thursday, May 14, 2026

৪ নেতা-মন্ত্রীর তরফে রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ হাইকোর্টে, বুধবার শুনানি

Date:

Share post:

নারদ-মামলায় বিচারবিভাগীয় হেফাজতে থাকা ৪ মন্ত্রী-নেতার তরফে পুনর্বিবেচনার আর্জির ‘মেনশন’ গ্রহণ করেছে হাইকোর্ট৷

প্রধান বিচারপতি আগামীকাল, বুধবার এই
পুনর্বিবেচনার আর্জির শুনানির অনুমতি দিয়েছেন৷ মঙ্গলবার প্রধান বিচারপতি এজলাশে ৪ নেতা-মন্ত্রীর তরফে ‘মেনশন’ করেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি এবং সিদ্ধার্থ লুথরা৷ ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও৷
নারদ-মামলায় সোমবার রাতে জারি করা নির্দেশ পুনর্বিবেচনার আবেদন নিয়ে মঙ্গলবারই হাইকোর্টে ‘মেনশন’ করা হয়৷ এদিন উল্লেখ পর্বে ৪ নেতা-মন্ত্রী, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের তরফে বলা হয়, তাঁদের বাদ দিয়েই সোমবার মামলার শুনানি হয়েছে। তাঁদেরও কিছু বলার আছে৷ প্রধান বিচারপতি এই আর্জি গ্রহণ করেছেন৷ ফলে আগামীকাল, বুধবার হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হবে নারদ- মামলার৷

আরও পড়ুন:অঞ্জনদা শুধু খবর দেখায়নি, খবর চেপেওছিল। কুণাল ঘোষের কলম

Advt

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...