Monday, May 11, 2026

সস্ত্রীক কোরোনা আক্রান্ত বুদ্ধদেব, হাসপাতালে মীরা

Date:

Share post:

করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মীরা ভট্টাচার্য ভর্তি হয়েছেন বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ভাল আছেন মীরা ভট্টাচার্য। অক্সিজেন সাপোর্ট ছাড়াই তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৫-৯৬। তবে শ্বাসকষ্ট রয়েছে, জ্বর না থাকলেও জ্বরের নানা উপসর্গ রয়েছে। সব মিলিয়ে শারীরিক অস্বস্তি রয়েছে।

বুদ্ধবাবু হাসপাতালে ভর্তি হতে চাননি। বাড়িতেই তাঁর ৫ মিলিলিটার অক্সিজেন বাড়িয়ে দেওয়া হয়েছে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে। দীর্ঘদিন ধরে সিওপিডিতে আক্রান্ত বুদ্ধবাবু। বাড়িতেই তাঁকে মাঝে মধ্যে অক্সিজেন দেওয়া হয়। কার্যত মিনি হাসপাতাল তাঁর ব্রড স্ট্রিটের দু কামরার ফ্ল্যাট। তবে এর আগে মাঝে মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে গেলে বেশ কয়েকবার বুদ্ধবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা নজর রাখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর। প্রয়োজন হলে তাঁকে হাসাপাতালে নিয়ে আসা হবে।

আরও পড়ুন:সব নজর আজ হাইকোর্টে, আইনি লড়াই- এর পাশাপাশি চলবে নার্ভের লড়াইও

Advt

Related articles

মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে...

সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর মূর্তি ভাঙার তীব্র নিন্দা অভিষেকের, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি

পর পর লেনিনের মূর্তি ভাঙার পরে এবার রাতের অন্ধকারে ভেঙে ফেলা হল সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নায়ক সিধু-কানুর মূর্তি।...

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park...

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...