Sunday, May 17, 2026

এবার করোনা পরীক্ষার নির্ভুল রিপোর্ট মাত্র 2 ঘন্টায়

Date:

Share post:

আরটি-পিসিআর (RT-PCR) টেস্টে করোনা পরীক্ষার ( covid positive) রিপোর্ট সঠিক আসছে না। এই অভিযোগ বহু মানুষের। তবে এবার আরও নির্ভুল ফল পাওয়া যাবে। দাবি কেরলের একটি সংস্থার। এই সংস্থা নতুন ধরনের আরটি-পিসিআর টেস্ট কিট তৈরি করেছে। কেরলের শ্রী চিত্রা তিরুনাল ইন্সটিটিউট ফর মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology) এই নতুন ধরনের পরীক্ষা কিট তৈরি করেছে । ইতিমধ্যেই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ, অর্থাৎ আইসিএমআর (ICMR) এর অনুমোদন পেয়েছে। আরটি-পিসিআর পরীক্ষায় মূলত সোয়াব নমুনায় যে ভাইরাস থাকে, তার জিনগত উপাদানকেই তুলে ধরে । এবং এর নির্দিষ্ট একটি অংশ পরীক্ষা করলেই জানা যায়, যে উদ্দিষ্ট ব্যক্তি করোনা আক্রান্ত কী না। তবে যেহেতু করোনা ভাইরাসের জিনগত পরিবর্তন ক্রমাগত হয়েই চলেছে, তাই পুরনো পদ্ধতির পরীক্ষায় অনেক সময় সঠিক রিপোর্ট নাও আসতে পারে।

পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে পরীক্ষা করে দেখা গিয়েছে, এই নতুন কিটটি নমুনায় ৯৭.৩ শতাংশ সংবেদনশীল এবং ১০০ শতাংশ সঠিক রিপোর্ট দিচ্ছে। অর্থাৎ এই কিট দিয়ে পরীক্ষা করা হলে ৯৮.৩ শতাংশ ক্ষেত্রে ভুল রিপোর্ট আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই প্রতিষ্ঠানের তৈরি আরটি-পিসিআর কিটটি সার্স (SARS-CoV-2) বা করোনা ভাইরাসের RdRp ও ORFb-nsp14 জিন দিয়ে তৈরি করা হয়েছে। করোনা সংক্রমণের জন্য দায়ী এই দুটি জিন।

ইতিমধ্যেই শ্রী চিত্রা তিরুনাল ইন্সটিটিউট ফর মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠানটি একটি লাইসেন্স লাইফসায়েন্স নামক একটি বায়োটেক সংস্থার সঙ্গে চুক্তি করেছে । তবে শুধু নির্ভুল ফলই নয়, সময়ও লাগছে অনেকটাই কম। যেখানে সাধারণ আরটি-পিসিআর পরীক্ষার ফল জানতে প্রায় পাঁচ – ছ’ ঘণ্টা লেগে যায়। সেখানেই এই কিটে দুটি সার্স-সিওভি-২ জিন ও মানবদেহের জিনের মধ্যে সংমিশ্রণ ঘটিয়ে প্রতিক্রিয়া যাচাই করতে ৪৫ মিনিট ও সোয়াব নমুনা থেকে আরএনএ বের করতে অতিরিক্ত ৩০ মিনিট সময় লাগে। অর্থাৎ সবমিলিয়ে দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই পরীক্ষার ফল হাতে পাওয়া সম্ভব।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...