Friday, June 26, 2026

কোয়েস আমলে ফুটবলারদের বেতন বকেয়া নিয়ে কী বলা হল ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে?

Date:

Share post:

কোয়েস( quess) আমলে ফুটবলারদের বকেয়া বেতনের দায় নেই ইস্টবেঙ্গল ( east bengal) ক্লাবের ওপর। এদিন এমনটাই জানালেন ক্লাবের এক কর্তা। কোয়েস আমলে কিছু ফুটবলারদের বেতন বাকি রেখেছিল ইস্টবেঙ্গল ক্লাব। সেই বেতন পাওয়ার লক্ষ‍্যে কোলাডসহ বেশ কিছু ফুটবলার ফিফার কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করেন। যার জেরে জোর সম্ভবনা তৈরি হয় ইস্টবেঙ্গল ক্লাবের ভারী জরিমানা ও ট্রান্সফার ব‍্যানের সম্মুখীন হওয়ার।

তবে এইসব জল্পনাকে উড়িয়ে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে। এদিন ক্লাবের এক কর্তা বলেন,” কোয়েসের আমলে ফুটবলারদের জন‍্য যে টার্মিনেশন চুক্তি করেছিল, সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের উপর কোনও দায় ছিল না। কোয়েস যখন  ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তখন কয়েস জানিয়েছিল, পোস্ট সিজনের জন‍্য সকল ফুটবলারদের টার্মিনেট করেছি, এবং ইস্টবেঙ্গল ক্লাবের উপর কোন দায় থাকবে না। সে বিষয়ে আশ্বস্ত হয়েই আমরা বিচ্ছেদ করেছিলাম।”
এরপাশাপাশি তিনি আরও বলেন,” ফুটবলাররা যখন ফিফায় গিয়েছিল, তখন কোয়েস প্রদত্ত সেই টার্মিনেশন চুক্তিটি খারিজ করে দেয়। যার জেরে বেতনের দায়ভার এসে পড়ে ইস্টবেঙ্গল ক্লাবের ওপর। আমরা এই নিয়ে কোয়েসকে চিঠি দিয়েছি। একটা বোঝাপড়ায় আসার জন‍্য। কিন্তু কোয়েসের তরফ থেকে কোন উত্তর আসেনি।

আরও পড়ুন:ইংল‍্যান্ডে বিরাটদের  ১০ দিনের কোয়ারেন্টাইনে আপত্তি বিসিসিআইয়ের

Advt

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...