Tuesday, June 16, 2026

ইংল‍্যান্ডে বিরাটদের  ১০ দিনের কোয়ারেন্টাইনে আপত্তি বিসিসিআইয়ের

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল ( world test championship final ) খেলতে ২ জুন ইংল‍্যান্ড( england)  উড়ে যাবে ভারতীয় দল। সেখানে গিয়ে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বিরাট কোহলি( virat kohli), রোহিত শর্মাদের( rohit sharma)। আর এতেই আপত্তি বিসিসিআইয়ের( bcci)। এই বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাও বলছে বিসিসিআই। কারণ ইংল‍্যান্ড উড়ে যাওয়ার আগে মুম্বাইতে কঠোর কোয়ারেন্টাইনে থাকবে ভারতীয় দল। তারপর ইংল‍্যান্ডের মাটিত ফের একবার কঠোর কোয়ারেন্টাইনে আপত্তি বিসিসিআইয়ের। ভারতীয় ক্রিকেট  বোর্ড চাইছে ইংল‍্যান্ডে কোয়ারেন্টাইনে থাকার সময় অনুশীলনটা করুক বিরাট বাহিনী।

বিসিসিআইয়ের এক কর্তা এই বিষয়ে বলেন, “কিছুদিনের জন্য কঠোর কোয়ারেন্টাইনে থাকবে। তারপর ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়া সফরে যেমন প্রথম ৩ দিন কঠোর নিভৃতবাস ছিল, তারপর অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে অনুশীলনের পর হোটেলের বাইরে যেতে পারবে না কোন ক্রিকেটাররা।”

বিসিসিআই চাইছে প্রথম ম্যাচ খেলার আগে যেন ১০ দিনের জন্য অনুশীলন করতে পারেন ভারতীয় ক্রিকেটাররা।

আরও পড়ুন:২৯ মে টি-২০ বিশ্বকাপ নিয়ে বিশেষ সাধারণ সভা বিসিসিআইয়ের

Advt

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...