Tuesday, June 16, 2026

বুধবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, ক্ষয়ক্ষতির খবর মেলেনি

Date:

Share post:

বুধবার ভোর বেলায় ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল নেপাল (Nepal)। নেপালের ভূ তাত্ত্বিক গবেষণা কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভোর ৫.২৮ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের উৎসস্থল কাঠমান্ডু ( Kathmandu)থেকে ১১৫ কিলোমিটার দূরের উত্তর পশ্চিম এলাকা।ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা বেশি না হওয়ায় সাংঘাতিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।এদিন সকালের ভূমিকম্পের পর আরো একবার আফটার শক অনুভূত হয়। গত বছর সেপ্টেম্বর মাসেও নেপালে জোরাল ভূমিকম্প হয়েছিল। তখন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। সেই কম্পনেরও উৎসস্থল ছিল রাজধানী কাঠুমান্ডুর ৪৮ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূবিজ্ঞানীদের মতে কাঠমান্ডু এবং রাজধানীর সংলগ্ন একটি বিরাট এলাকা বরাবরই কম্পন প্রবন।

Advt

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...