Tuesday, May 19, 2026

আজই শুনানি হোক, হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে আর্জি মদন মিত্রের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের একতরফা সিদ্ধান্তে আজ, বৃহস্পতিবার নারদ-মামলার শুনানি স্থগিত হয়েছে৷ শুনানি না হওয়ার অর্থ, বৃহস্পতিবারও জেল হেফাজতেই থাকতে হবে অসুস্থ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে৷

এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবারই নারদ- মামলার শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টের রেজিস্ট্রারকে মেল পাঠালেন বিধায়ক মদন মিত্র৷ মদনের তরফে আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য রেজিস্ট্রারকে লিখেছেন, হেফাজতে থাকা চারজনই জামিন পেয়েছেন নির্দিষ্ট আদালত থেকে গত ১৭ মে৷ কিন্তু ওইদিনই হাইকোর্ট জামিনের নির্দেশে স্থগিতাদেশ জারি করে৷ ফলে গত সোমবার থেকেই তাঁর মক্কেল মদন মিত্র এবং বাকি তিনজন জেল হেফাজতে৷ বৃহস্পতিবার শুনানির সময় ধার্য করা হলেও প্রধান বিচারপতির এজলাস বসবে না বলে জানানো হয়েছে৷ নীলাদ্রি ভট্টাচার্য রেজিস্ট্রারকে অনুরোধ করেছেন, চারজনই অসুস্থ৷ তাঁদের শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলুন এবং আজই অন্য কোনও এজলাসে নারদ-মামলার শুনানির ব্যবস্থা করুন৷ এই আর্জির কোনও উত্তর এখনও হাইকোর্ট দেয়নি৷

বিচার বিভাগীয় হেফাজতে থাকা এই চার হেভিওয়েট নেতা-মন্ত্রীই অসুস্থ ৷ ফিরহাদ হাকিম ছাড়া বাকি তিনজনই SSKM হাসপাতালে ভর্তি৷ তাঁদের চিকিৎসা চলছে৷ শারীরিক এই পরিস্থিতিতে আরও একদিন তাঁদের হেফাজতে থাকতে হবে প্রধান বিচারপতির এজলাস বৃহস্পতিবার না বসার কারনে৷ আজ এই মামলার শুনানির দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি নিজেই৷ অথচ তিনি নিজেই আজ এজলাসে বসেননি৷ সেই কারনেই অন্যতম অভিযুক্ত মদন মিত্র অন্য কোনও এজলাসে জরুরি ভিত্তিতে নারদ-মামলার শুনানি করার আবেদন জানিয়েছেন হাইকোর্টের কাছে৷

 

Advt

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...