Saturday, June 13, 2026

করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ফিরলেন ৯৯ বছরের বৃদ্ধা

Date:

Share post:

করোনাকে জয় করে ঘরে ফেরার পালা। টানা ২২ দিনের যুদ্ধের পরে শেষ হাসি হাসলেন ৯৯ বছরের বৃদ্ধা। তাঁর নাম আরতি ভট্টাচার্য। তাঁকে উত্তরীয় পরিয়ে বৃদ্ধাকে কুর্নিশ জানাল কোচবিহার এম জে এন হাসপাতাল মেডিকেল কলেজ।

কোচবিহারের দক্ষিণ খাগড়াবাড়ি এলাকার এই বৃদ্ধার করোনায় আক্রান্ত হয়েছিলেন ২৯ মে। শ্বাসকষ্ট নিয়ে কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে ভর্তি হন। বৃদ্ধাকে সুস্থ করে তুলতে চ্যালেঞ্জ নেন দায়িত্বরত নার্স চিকিৎসকরা। ৯৯ বছরের বয়সীকে সুস্থ করে তোলা একেবারেই সহজ ছিল না। তবে ধীরে ধীরে শ্বাসকষ্ট জনিত সমস্যা মেটে তার। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন দ্রুত। সম্প্রতি বৃদ্ধা সুস্থ হলে তাকে পুনরায় কোভিড পরীক্ষা করা হয়। অগত্যা রিপোর্ট নেগেটিভ। যেন প্রান ফিরে পেয়েছেন বৃদ্ধা। স্বস্তি মিলেছে ভট্টাচার্য পরিবারে।

বৃদ্ধার ছেলে প্রবীর ভট্টাচার্য বলেন তাঁরা খুব খুশি। হাসপাতালের নার্স চিকিৎসকদের জন্যই মাকে ফিরে পেলেন তারা। জানা গেছে হৃদরোগে আগাগোড়াই অসুস্থ ছিলেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর বাক শক্তি হারান তিনি। ফুসফুস জনিত সমস্যা শ্বাস নিতেও সমস্যায় ভুগছিলেন তিনি। মেডিকেল কলেজে ভর্তির পর অক্সিজেন সাপোর্টের মধ্যে ছিলেন বহুদিন। গত কয়েকদিন থেকে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে শুরু করেন। মুখ থেকে কথা ফোটে তার৷ নার্সদের প্রশ্নে ইশারাতে কথা বিনিময় শুরু করেন।

আপাতত তার ছুটি। এখন ঠিকানা তার নিজের বাড়িতে। হুইলচেয়ারে তাকে নিয়ে বাড়িতে রওনা হল পরিবার। খুশি মেডিকেল কলেজ কতৃপক্ষ। এম জে এন হাসপাতাল মেডিকেল কলেজেরঅ্যাসিস্ট্যান্ট সুপার দিব্যেন্দু দাস জানান সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বৃথা। টানা ২২ ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। উনি আজ বাড়ি ফেরাতে খুশি সকলে।

আরও পড়ুন- জেল থেকে ফিরহাদ বাড়ি ফিরলেও আপাতত হাসপাতালেই মদন-সুব্রত, শোভনকে নিয়ে ধোঁয়াশা

Advt

 

 

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...