Thursday, May 14, 2026

করোনাকালে রাজ্যবাসী কেমন আছে? অসুস্থ বুদ্ধদেব জানতে চাইলেন চিকিৎসকদের কাছে

Date:

Share post:

করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। তিনি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য করোনায় আক্রান্ত। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার মধ্যেই বাংলার করোনা পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকদের কাছে জানতে চেয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসী কেমন আছে প্রশ্ন করেছেন তিনি।

বুদ্ধদেব ভট্টাচার্য করোনায় আক্রান্ত হলেও তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি। ফলে তাঁর চিকিৎসা চলছে পাম এভিনিউয়ের বাড়িতেই। রক্ত পরীক্ষার রিপোর্টে অস্বাভাবিক কিছু ফল আসেনি বলেই জানিয়েছেন চিকিৎসকরা। আগামিকালও তাঁর ব্লাড টেস্ট করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-৪ নেতাকে ইডির চার্জশিট ধরাতে রাতারাতি দিল্লি থেকে এলো দল

অন্যদিকে মীরা ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল। অক্সিজেন স্যাচুরেশন ৯৮ শতাংশ। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ও অন্যান্য ওষুধ দেওয়া হয়েছে বুদ্ধদেব-জায়াকে। সব ঠিক থাকলে রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীকে। তবে আরও সাতদিন তাঁকে বাড়িতে আসোলেশনে থাকতে হবে বলে নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।

Advt

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...