Thursday, May 14, 2026

অধিকারী পরিবার নিয়ে ভাবনা, কেন্দ্রের ওয়াই প্লাস নিরাপত্তা পাচ্ছেন শিশির- দিব্যেন্দু

Date:

Share post:

অধিকারী পরিবারকে বাঁচাতে মরিয়া গেরুয়া শিবির। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন তৃণমূলের দুই সাংসদ, শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। এবার থেকে ওয়াই প্লাস নিরাপত্তা পাবেন এই দুই সাংসদ। তাঁদের নিরাপত্তা দেবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (সিআরপিএফ)।
বিধানসভা নির্বাচনের আগেই সুর বদল করে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর একে একে বিজেপির হাত শক্ত করেছেন অধিকারী পরিবারের আরেক সদস্য সৌমেন্দু অধিকারী ও শিশির অধিকারী। কিন্তু ২১এর নির্বাচনে ‘গোহারা’ হেরেছে গেরুয়া শিবির। বাংলার মসনদে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই একাধিক বার বিজেপির তরফে দাবি করা হয়েছে ভোট পরবর্তী হিংসার কথা। বিজেপি সূত্রের দাবি, পূর্ব মেদিনীপুরের অধিকারীদের সুরক্ষিত রাখতেই জেলার দুই সাংসদ শিশির অধিকারী (কাঁথি) ও দিব্যেন্দু অধিকারীর (তমলুক) জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বাড়তি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।
কিন্তু লোকসভার এই দুই সদস্যকে বাড়তি নিরাপত্তা দেওয়ার পরই প্রশ্ন উঠছে। ভোট পরবর্তী হিংসায় যদি হয়ে থাকে ,তবে গেরুয়া শিবিরের অন্য সদস্যদের জন্য কেন মোতায়েন করা হল না বাড়তি নিরাপত্তা? দিব্যেন্দু অধিকারী ও শিশির অধিকারীর গতিবিধি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বহুদিনের। সৌমেন্দু অধিকারী ও শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর হাত ধরে নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন। জল্পনা ছিল দিব্যেন্দুকে নিয়ে। অফিসিয়ালি তৃণমূলে থাকলেও কথাবার্তায় তিনি বুঝিয়ে দিয়েছেন শুভেন্দুর বিপরীতে যাবেন না তিনি।তবে দিব্যেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব এই ক’মাসে অনেকটাই বেড়েছে। সাংগঠনিক একাধিক পদ থেকে সরানো হয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরের মতে একাধিক সমীকরণ উলটপালট হয়ে যাওয়ায় নিরাপত্তা হয়েছে তাঁদের নিরাপত্তাও। তাই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...