Wednesday, April 29, 2026

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ এই জেলাগুলিতে

Date:

Share post:

চড়া রোদ সঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়া। তবে সাইক্লোন যশ আসার আগে কলকাতাবাসী কি এই ভ্যাপসা গরম থেকে মুক্তি পাবে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, রবিবার উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল থেকে সন্ধের মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলিতে।

অন্যদিকে বৃষ্টি হবে উত্তরবঙ্গ এবং সিকিমে। উত্তরবঙ্গে বেশ কিছু জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে বঙ্গোপসাগরে ব্যাপক শক্তি সঞ্চয় করছে যশ। যা মূলত উদ্বেগ বাড়াচ্ছে রাজ্য প্রশাসনের।

আরও পড়ুন-শেষ ৫ বছরে ২৪টি ঘূর্ণিঝড়, এবার হিমায়নের আশঙ্কার কথা শোনালেন আবহাওয়াবিদ

রবিবার কলকাতায় সকাল থেকেই ছিল আংশিক মেঘলা আকাশ। অস্বস্তিকর গরম নাজেহাল অবস্থা শহরবাসীর। তাপমাত্রা ও জলীয়বাষ্পের কারণে অস্বস্তি রয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১ থেকে ৮৯ শতাংশ।

Advt

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...