Saturday, April 4, 2026

কলকাতায় আরও এক ব্ল্যাক ফাঙ্গাস রোগীর হদিস, বিশেষজ্ঞ কমিটি গড়েছে রাজ্য

Date:

Share post:

হরিদেবপুরের বাসিন্দা এক মহিলার মৃত্যুর পরে কলকাতায় মিলল আরও এক মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) আক্রান্তের হদিশ। হাসপাতাল সূত্রে খবর, ৬০ ছুঁইছুঁই ওই ব্যক্তি করোনা-মুক্ত হয়ে বাড়ি ফেরার পরে ফের অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই প্রৌঢ় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। এদিকে, ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যুর তদন্ত করতে বিশেষজ্ঞ কমিটি গড়েছে রাজ্য।

ছেলের চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন ওই ব্যক্তি। এরপর নিজে কোভিডে (Covid) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু করোনা (Corona) থেকে সুস্থ হওয়ার পর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। ধরা পড়ে তিনি মিউকরমাইকোসিসে আক্রান্ত।

 

আরও পড়ুন-আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ এই জেলাগুলিতে

হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁকে দ্রুতই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ব্ল্যাক ফাঙ্গাসের আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। তিনি হরিদেবপুরের বাসিন্দা ৩২ বছরের শম্পা চক্রবর্তী (Shampa Chakrabarty) ।এখনও পর্যন্ত রাজ্যে সব মিলিয়ে ৭ জন আক্রান্ত। আরো ৮ জনের শরীরে এই রোগ বাসা বেঁধেছে বলে অনুমান। ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যুর তদন্ত করতে বিশেষজ্ঞ কমিটি গড়েছে রাজ্য।

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...