Friday, May 15, 2026

দিল্লিতে ফের বাড়ল লকডাউনের মেয়াদ, কবে শুরু ‘আনলক-পর্ব’

Date:

Share post:

দিল্লিতে ‌আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন। রবিবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীতে করোনার দৈনিক সংক্রমণের হার অনেকটাই কমেছে। এভাবে দৈনিক সংক্রমণের হার কমতে থাকলে ৩১ মে-এর পর থেকেই শুরু হবে আনলক পর্ব। এমনটাই জানিয়েছেন কেজরিওয়াল।
রবিবার সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, যদি দিল্লিতে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হয় এবং এই প্রবণতা যদি আগামী দিনেও বজায় থাকে, তবে সে ক্ষেত্রে আগামী ৩১ মে থেকে দফায় দফায় ‘আনলক-পর্ব’ শুরু করবে সরকার। এদিন ভ্যাকসিন নিয়ে তিনি বলেন, ‘‘এই মুহূর্তে আমাদের এক মাত্র উদ্দেশ্য, দিল্লির সকল নাগরিককে আগামী তিন মাসের মধ্যে টিকা দেওয়া। সবাইকে টিকা দিতে পারলেই কোভিডের তৃতীয় ঝড় এড়ানো সম্ভব।’’


প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই সংক্রমণের নিরিখে প্রথম সারিতে ছিল রাজধানীতে। তাঁর উপর অক্সিজেন আকাল, বেডের চাহিদা এবং মৃত্যুমিছিলের সাক্ষী থেকেছে দিল্লি। বেলাগাম সংক্রমণ ঠেকাতে পূর্ণ লকডাউনের ঘোষণা করে কেজরিওয়াল সরকার। এরপর দফায় দফায় বেড়েছে লকডাউনের মেয়াদ। আর এতেই সুফল মিলেছে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসেই দিল্লিতে করোনা সংক্রমণের হার যেখানে ২৫ শতাংশ ছিল, সেখানে শনিবার তা ৩.৫৮ শতাংশে এসে ঠেকেছে। বিগত তিন দিন ধরে দৈনিক সংক্রমণ ৪ হাজারের নীচে।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...