Saturday, March 14, 2026

করোনার ওষুধ মজুত রাখার অভিযোগ, গম্ভীরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

মারণ ভাইরাস করোনার(coronavirus) বিরুদ্ধে লড়ছে গোটা দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এহেন অবস্থায় মাঝেই বিজেপি সংসদ(BJP MP) তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের(Gautam Gambhir) বিরুদ্ধে করোনার ওষুধ (covid medicine)নিজের কাছে মজুত করে রাখার অভিযোগ উঠল। এই ঘটনায় গৌতম গম্ভীরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট(Delhi High Court)। যদিও আদালতের পর্যবেক্ষণে এটাও জানানো হয়েছে হয়তো প্রাক্তন ক্রিকেটার হয়ত সৎ উদ্দেশ্য নিয়েই ওষুধ মজুত করেছিলেন। তবে যে পদ্ধতিতে তিনি তা করেছেন সেটা ভুল।

আদালতের তরফে জানা গিয়েছে, ডক্টর গর্গ নামে একজন চিকিৎসকের পরামর্শে নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে করোনার ওষুধ ফ্যাবিফ্লু-র ২৬২৮টি স্ট্রিপ কিনেছিলেন গম্ভীর৷ ওষুধ বিতরণের পর গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থার হাতে থাকা ২৮৫ স্ট্রিপ ওষুধ সরকারি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এ প্রসঙ্গেই আদালত প্রশ্ন তোলে, কীভাবে একটি প্রেসক্রিপশন দেখে সরবরাহকারীরা এত বিপুল সংখ্যক ওষুধ গম্ভীরের সংস্থার হাতে দিল? এক সপ্তাহের মধ্যে ডিজিসিআই-কে তদন্ত করে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ একই সঙ্গে গোটা প্রক্রিয়ায় কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তাও আদালতকে জানাতে বলা হয়েছে৷

আরও পড়ুন:Cyclone Yass : কলকাতায় কতটা প্রভাব পড়বে যশের? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর

তবে শুধু গম্ভীর নন, দিল্লির আপ বিধায়ক প্রবীণ কুমার এবং প্রীতি তোমারের বিরুদ্ধেও ডিজিসিআই-কে তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত৷ এই দুই বিধায়কের বিরুদ্ধে নিজের কাছে অক্সিজেন মজুত করে রাখার অভিযোগ উঠেছে।

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...