Saturday, June 20, 2026

Cyclone Yass : কলকাতায় কতটা প্রভাব পড়বে যশের? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর

Date:

Share post:

ক্রমশ শক্তি বাড়ছে যশের। ধেয়ে আসছে বঙ্গের দিকে। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়, যশ এখনও দিঘা থেকে ৬১০ কিলোমিটার দূরে। উত্তর-উত্তর পশ্চিম দিকে যাবে যশ। এই ঘূর্ণিঝড়টি আগামী ১২ ঘণ্টায় আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হবে।

➡️ যশের ল্যান্ডফল কোথায়?

⏺️ ওড়িশার বালেশ্বর ও পশ্চিমবঙ্গের দিঘায় আছড়ে পড়বে যশ। এর সর্বোচ্চ বেগ হতে পারে ১৫৫ থেকে ১৮৫ কিলোমিটার। ঝড়ের অভিমুখ বলছে, ২৬ তারিখ আছড়ে পড়ার পর ঝাড়খণ্ডের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়।

➡️ কলকাতায় কতটা প্রভাব পড়বে যশের?

⏺️ কলকাতায় আমফানের মতো প্রভাব ফেলবে না যশ। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন-Cyclone Yass : যশ-আশঙ্কায় দলীয় বিধায়কদের কী নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো?

➡️ কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে?

⏺️ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মূলত, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম হয়ে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে যশ। আবহাওয়া দফতরের কর্তা রা জানিয়েছেন, ২৬ তারিখ ভোরে ঘূর্ণিঝড় পৌঁছবে উপকূলে। পারাদ্বীপ এবং সাগর দ্বীপের কাছে আছড়ে পড়বে। বেশিটাই থাকবে ওড়িশার দিকে। আমাদের রাজ্যে শুধু পূর্ব মেদিনীরপুর ঝড়ের তাণ্ডবের কবলে পড়বে। সুতরাং ক্ষয়ক্ষতি বেশি হবে ওই জেলাতেই।

Advt

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...