Thursday, May 14, 2026

করোনায় মৃতের ডেথ সার্টিফিকেটে মোদির ছবি দেওয়ার আবেদন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা টিকাকরণের(covid vaccination) কৃতিত্ব নিলে মৃত্যুর লজ্জাটাও নেওয়া উচিত। ঠিক এমনই ইঙ্গিত দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) তীব্র আক্রমণ শানালেন বিহারের(Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি(Jitenram Majhi)। করোনা ভ্যাকসিনেশনের সার্টিফিকেটে মোদির ছবি নিয়ে প্রশ্ন তুলে তিনি জানালেন, করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট মোদির ছবি দেওয়া উচিত।

সোমবার করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে একটি টুইট করতে দেখা যায় বিহারের হিন্দুস্থানী আওয়াম মোর্চার প্রেসিডেন্ট জিতন রাম মাঝিকে। টুইটারে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী দেশে করোনা টিকাকরণের কৃতিত্ব নিচ্ছেন। করোনায় মৃতদের সার্টিফিকেটেও ওঁর ছবি থাকা উচিত। তবে তা ন্যায়সঙ্গত হবে।” বিহারে এনডিএ-র সদস্য দল হিন্দুস্থানী আওয়াম মোর্চার প্রেসিডেন্টের এহেন ট্যুইটের পর স্বাভাবিকভাবেই এনডিএতে ফাটলের আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:করোনার ওষুধ মজুত রাখার অভিযোগ, গম্ভীরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল্লি হাইকোর্টের

উল্লেখ্য, বিহার রাজনীতিতে এনডিএর শরিক দল হওয়া সত্বেও মাঝির এহেন বক্তব্য মোটেই ভালো চোখে দেখছে না বিজেপি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাঝি। ফলে তার বক্তব্যকে ঘুরিয়ে নীতীশ কুমারের বক্তব্য হিসেবে মনে করছে গেরুয়া শিবির। প্রসঙ্গত ২০২০র বিধানসভা নির্বাচনে জেডিইউ-এর ছাড়া আসনে লড়ে ৪টি আসন জেতে ‘হিন্দুস্থানি আওয়াম মোর্চা’।

Advt

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...