Saturday, May 16, 2026

কোকেনকাণ্ডে ধৃত বিজেপি নেতার সঙ্গে রাজ্যপালের ছবি পোস্ট করে কটাক্ষ সাংসদ কল্যাণের

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফের তোপ তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের৷

কোকেনকাণ্ডে ধৃত বিজেপি (BJP) নেতা রাকেশ সিংয়ের সঙ্গে রাজ্যপালের (Jagdeep Dhankar)ছবি পোস্ট করে কড়া সুরে কটাক্ষ করলেন কল্যাণ (Kalyan Banerjee)৷

রাজ্যপাল জগদীপ ধনখড় এবং ধৃত বিজেপি নেতা রাকেশ সিং-এর একটি ছবি পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ ওই ছবিতে লেখা আছে, “কোকেন পাচারকারীর সঙ্গে মাননীয় রাজ্যপাল। রাকেশ সিংয়ের উন্নতি নাকি রাজ্যপাল পদমর্যাদার অবনতি?” সরাসরি রাজ্যপালকেই ট্যাগ করে ছবিটি পোস্ট করেছেন তৃণমূল সাংসদ।

দিনকয়েক আগে, রাজ্যপালের অনুমতি মেলায় নারদ কাণ্ডে তৃণমূলের ৩ মন্ত্রী- বিধায়ককে CBI গ্রেফতার করার পরও ধনখড়কে কড়া সুরে নিশানা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকী রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার ‘পরামর্শও’ দেন। থানায় অভিযোগ করা থাকলে মেয়াদ শেষে রাজ্যপালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল সাংসদ। এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এই নাটকের মূলে হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ যদি ফোন কলের তদন্ত হয়, তবে দেখা যাবে এই হেভিওয়েটদের গ্রেফতার করিয়েছেন তিনিই। আমি নিশ্চিত রাজ্যপালই ভিলেন। উনি জেনেবুঝে বাংলার ক্ষতি করছেন। সংবিধান অনুযায়ী, এখন ওনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু সকলের কাছে আমি অনুরোধ করছি, ধনখড়ের বিরুদ্ধে FIR করুন। যেদিন তাঁর মেয়াদ ফুরোবে। সেইদিনই যাতে ব্যবস্থা নেওয়া যেতে পারে।”
আর এবার কোকেন পাচারে অভিযুক্ত এক বিজেপি নেতার সঙ্গে ধনকড়ের ছবি পোস্ট করে কটাক্ষের মাত্রা আরও তীব্র করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- খাচ্ছেন-দাচ্ছেন, টিভি দেখছেন, গল্প করছেন, বহাল তবিয়তে শোভন

Advt

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...