Friday, May 15, 2026

অ্যান্টিগুয়া থেকে নিখোঁজ জালিয়াত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি

Date:

Share post:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে(Punjab National Bank) আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী(diamond merchant) মেহুল চোকসি ভারত থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছিলেন অ্যান্টিগুয়াতে। সেই দেশের উপর ভারত চাপ বাড়াতেই ফের নিখোঁজ হয়ে গেলেন পিএনবি কেলেঙ্কারি মামলার অন্যতম এই অভিযুক্ত। সম্প্রতি অ্যান্টিগুয়ার(antigua) প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন এই তথ্য প্রকাশ্যে এনেছেন। পাশাপাশি অভিযুক্ত এই জালিয়াতের খোঁজে ইতিমধ্যেই নেমে পড়েছে অ্যান্টিগুয়া পুলিশ।

সম্প্রতি অ্যান্টিগুয়ার স্থানীয় সংবাদমাধ্যম অ্যান্টিগুয়ানিউজে প্রকাশিত হয়েছে এই খবর। যেখানে স্থানীয় পুলিশ কমিশনার এটলী রাডনকে উদ্ধৃত করে বলা হয়েছে “ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi)-র ঠিকানার খোঁজ চলছে। যার নিখোঁজ হওয়ার ‘গুজব’ রয়েছে।” জানা গিয়েছে রবিবার অ্যান্টিগুয়ায় নিজের বাড়ি থেকে একটি গাড়ি নিয়ে বের হন মেহুল। রবিবার ভোর রাতের এই ঘটনার পর দেশের কোথাও আর দেখা যায়নি তাঁকে। অনুমান করা হচ্ছে অ্যান্টিগুয়া থেকে পালিয়ে কিউবাতে গা ঢাকা দিয়ে থাকতে পারেন তিনি। এখানেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে তাঁর। পাশাপাশি বিশেষজ্ঞদের অনুমান, নীরব মোদির পাশাপাশি মেহুল চোকসিকে ভারতের ফেরাতে অ্যান্টিগুয়া সরকারের ওপর চাপ বাড়াচ্ছে ভারত। এই অবস্থায় বিপদ বাড়তে পারে অনুমান করেই মেহুল অ্যান্টিগুয়া ছেড়েছে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন:ভ্যাকসিন এখনই সহজলভ্য করা সম্ভব নয়, করোনা-সঙ্কটের মধ্যে জানাল স্বাস্থ্য মন্ত্রক

উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ১৩,৫০০ কোটি টাকা ঋণখেলাপির পর গ্রেফতারি এড়াতে ২০১৮ সালে অ্যান্টিগুয়াতে আশ্রয় নেন হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। অনায়াসেই এই দেশের নাগরিকত্বও পেয়ে যান তিনি। ততদিনে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে তোড়জোড় শুরু করে ভারত সরকার। লন্ডনের নীরব মোদির পাশাপাশি অ্যান্টিগুয়াতে গা ঢাকা দিয়ে থাকা মেহুল চোকসিকে ভারতে ফেরাতে ক্রমাগত চাপ সৃষ্টি করছিল ভারত সরকার। অনুমান করা হচ্ছে যার ফলেই অ্যান্টিগুয়া ছেড়ে পালিয়েছেন এই জালিয়াত।

Advt

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...