Wednesday, April 29, 2026

ভ্যাকসিন নিতে নারাজ, যোগীরাজ্যে স্বাস্থ্যকর্মীদের দেখে নদীতে ঝাঁপ গ্রামবাসীর

Date:

Share post:

একদিকে করোনা ভ্যাকসিন(covid vaccine) নেওয়ার জন্য কোউইন অ্যাপে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত ভ্যাকসিন নিতে চাইলেও মিলছে না স্লট। অন্যদিকে ভ্যাকসিন দিতে আসা স্বাস্থ্যকর্মীদের(health Worker) দেখে নদীতে ঝাঁপ দিচ্ছে গ্রামবাসী। শুনতে অবাক লাগলেও এমন চিত্রই দেখা গেল যোগী রাজ্য উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বারাবাকি জেলায়। গুজব ছড়ানো হচ্ছে, ভ্যাকসিনের নামে বিষ দিচ্ছে সরকার। যার জেরে এই কাণ্ড।

জানা গিয়েছে, গ্রামবাসীকে করোনা টিকা দেওয়ার জন্য বিগত কয়েক দিন ধরে গ্রামে গ্রামে প্রচার চালানো হয় স্থানীয় প্রশাসনের তরফে। কিন্তু ভ্যাকসিন নিতে রাজি হননি কেউ। এতদিনে এই গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে মাত্র ১৪ জন টিকা নিয়েছে। এরপর একরকম বাধ্য হয়ে গ্রামে গিয়ে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য কর্মীরা। সেইমতো শনিবার টিকার নিয়ে গ্রামে পৌঁছয় একটি টিম। বিষয়টিকে ভালোভাবে নেননি গ্রামবাসীরা। প্রথমে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে চলে কথা কাটাকাটি। নাছোড় স্বাস্থ্যকর্মীরা বারবার টিকার গুরুত্ব বোঝানোর চেষ্টা করলেও কাজ হয়নি। টিকার ভয়ে গ্রামের পাশে সরযূ নদীতে ঝাঁপ দেন বহু মানুষ। নদীতে কোমরসমান জলে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু গ্রামবাসীকে। আর এই কান্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন:২৬ মে থেকে কি ভারতে বন্ধ হয়ে যাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম? শুধুমাত্র থাকবে Koo!

এদিকে টিকা নিতে নারাজ গ্রামবাসীদের দাবি, করোনা টিকায় নাকি বিষ মেশানো রয়েছে। এই টিকা নিলে মৃত্যু অনিবার্য। যোগী রাজ্যে এই ভয় থেকেই টিকা বিমুখ সেখানকার গ্রামবাসীরা। যদিও এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও মধ্যপ্রদেশের একটি গ্রামে গ্রামবাসীদের টিকাকরণ করাতে গিয়ে রীতীমতো বেগ পেতে হয় স্বাস্থ্যকর্মীদের। স্বাস্থ্য কর্মীদের ওপর হামলা চালায় সেখানকার সাধারণমানুষ। ঘটনায় আহত হন বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী।

Advt

Related articles

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

কোন দলের প্রার্থী প্রশ্ন করার ওরা কারা? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ কুণাল

রাজ্যের দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী দাপট অব্যাহত। দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর হাতে শিশু, মহিলা থেকে বৃদ্ধরা আক্রান্ত...