Saturday, June 6, 2026

শক্তি হারিয়ে সুপার সাইক্লোন ইয়াস এখন গভীর নিম্নচাপ, কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

শক্তি হারাচ্ছে ইয়াস। সুপার সাইক্লোন থেকে ইয়াস ( super cyclone yaas)এখন গভীর নিম্নচাপে পরিণত। মৌসম ভবনের (Mausam bhawan) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সুপার সাইক্লোন এখন এখন উত্তর ওড়িশা (Odisha) উপকূল অতিক্রম করে ঝাড়খণ্ডের (Jharkhand) দিকে চলে গিয়েছে। ঝোড়ো হাওয়ার সেই দাপট এখন আর নেই। তবে ইয়াসের প্রভাবে ঝাড়খন্ড এবং বিহারে মুষলধারে বৃষ্টি হবে। আর ঝাড়খন্ড – বিহার লাগোয়া বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টি হবে । বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পশ্চিম মেদনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (allipore weather report) জানিয়েছে কলকাতাতেও বৃষ্টি হবে। সারাদিন আকাশ মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে হাওড়া, হুগলি, দুই ২৪পরগনা ও নদিয়াতেও। বজ্র বিদুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকেঅতি ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডেও।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...