Friday, June 26, 2026

“আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে”

Date:

Share post:

কুসুম কুমারী দাসের লেখা এই কবিতা কম-বেশি আমাদের সকলেরই পড়া। ছোটবেলা থেকেই বাঙালি ওই কবিতার এই কাজে বড়ো ছেলেটিকে খুঁজে এসেছে। ক্ষমতার অলিন্দে থাকা নেতাদের দীর্ঘ বঞ্চনার ইতিহাস মুছে বাংলা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ-ছায়ায়। তাঁর আগামীর লড়াইয়ের অন্যতম সেনানীর নাম Abhishek Banerjee

বাংলা সেই ছেলেকে পেয়েছে। যে নিজে বরাবরই কম কথা বলেছে, তাঁর কাজই কথা বলেছে বারবার। আজ মহামারি, ঝড় তুফান মাথায় নিয়েও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন আশ্রয় শিবিরে পৌঁছে গেছেন তিনি। কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। ভরসা জুগিয়েছেন। বিপর্যয় মোকাবিলায় বাংলা আবার খুঁজে পেয়েছে তার নূতন যৌবনের দূত। অনেক কটূ কথা যখন তাঁকে ছোট করতে চেয়েছে তিনি তখন কাজে বড় হয়ে উঠেছেন। নির্বাচনের মঞ্চে দেওয়া প্রতিটি কথা রেখেছেন বারবার, অক্ষরে অক্ষরে। আর্ত মানুষের কাছে পৌঁছে গিয়ে দেশকে দেখিয়েছেন, কথায় নয় কাজে বড় সেই ছেলেকে পেয়েছে বাংলা মা।

শেখার তো কোনও বয়স নেই। শেখার চেষ্টার মধ্যে কোনও লজ্জাও নেই। যে বহিরাগত ষাটোর্ধ্ব পরিযায়ী নেতারা নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিদিন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন; তাঁরা আজ কোথায়? তাঁরা শিখুন। শিখে নিন। শেখার মধ্যে আনন্দ আছে। লজ্জার কিছু নেই।

“তুমি যারে নিচে ফেলো, সে তোমারে বাঁধিবে যে নিচে
পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে ”

আরও পড়ুন- সুন্দরবনে বাঘের আতঙ্ক, বেরিয়ে আসছে বিষধর গোখরো-কেউটে! রাতভর পাহারায় বন দফতর

Advt

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...