Wednesday, June 24, 2026

ভারতে এই প্রথম, অ্যান্টিবডি ককটেল প্রয়োগে সুস্থ ৮৪ বছর বয়সী করোনা আক্রান্ত

Date:

Share post:

ভারতে এই প্রথম। অ্যান্টবডি ককটেল প্রয়োগে সেরে উঠলেন করোনা আক্রান্ত ৮৪ বছর বয়সী মহব্বত সিং। এই প্রথমবার এক করোনা আক্রান্ত ভারতীয়র শরীরে মোনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি প্রয়োগ করা হয়েছিল। তিনি গুরুগ্রামের বাসিন্দা।

মঙ্গলবার মেদান্ত হাসপাতালে Casirivimab ও Imdevimab-এর ককটেল প্রয়োগ করা হয় ৮৪ বছর বয়সী এক করোনা আক্রান্তের শরীরে। তারপর তিনি বেশ কিছুক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সুস্থ হয়ে তিনি বাড়িও ফিরে গিয়েছেন। উল্লেখ্য, করোনার মৃদু উপসর্গ থাকলে এই অ্যান্টিবডি ককটেলের প্রয়োগ করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৭০ শতাংশ কমিয়ে দেয়।

আরও পড়ুন-লকডাউন এর সময় অনুষ্ঠিত সব বিয়ে অবৈধ, ফরমান জারি করল মধ্যপ্রদেশ সরকার

হাসপাতালের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, Casirivimab ও Imdevimab-এর অ্যান্টিবডি ককটেল ভারতে পাওয়া যাচ্ছে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই সিঙ্গল ডোজ ইনফিউসন-বেসড চিকিৎসার অনুমোদন দিয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন। যা শরীরে রোগ প্রতিরোধ করতে নিজে থেকে তৈরি করে। মোনোক্লোনাল অ্যান্টিবডি কৃত্রিমভাবে ল্যাবে তৈরি করা হয়েছে। Casirivimab ও Imdevimab মোনোক্লোনাল অ্যান্টিবডি। যা নির্দিষ্টভাবে SARS-CoV-2 এর বিরুদ্ধে প্রয়োগ করা হয়।

সোমবার দেশে Roche-র এই কোভিড অ্যান্টিবডি ককটেলের প্রথম ব্যাচ ছাড়া হয় ভারতীয় বাজারে। এই ককটেলের প্রতিটি ডোজের দাম ৫৯ হাজার ৭৫০ টাকা। উল্লেখ্য, করোনা আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসায় ব্যবহৃত হয়েছিল এই ককটেল।

Advt

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...