Wednesday, June 24, 2026

ইয়াস মোকাবিলায় মমতা সরকারের ঢালাও প্রশংসা করে টুইট ধনকড়ের

Date:

Share post:

বিগত কয়েক সপ্তাহ ধরে রাজ্য ও রাজ্যপাল(governor) দফায় দফায় সংঘাতের পর অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা করতে দেখা গেল জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar)। সৌজন্যে ঘূর্ণিঝড় ইয়াস। বিধ্বংসী ঘূর্ণিঝড় মোকাবিলা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার যেভাবে কোমর বেঁধে মাঠে নেমে সবকিছু সামলে নিয়েছে, বুধবার সে প্রসঙ্গে টুইট করে মমতা সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ধনকড়।

 

বৃহস্পতিবার এক টুইটে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, “ঘূর্ণিঝড় মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সরকার যে দায়বদ্ধতা দেখিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।” শুধু তাই নয়, টুইটের সঙ্গে ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষদের জন্য রাজ্য সরকার যেভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে তার কিছু ছবিও তুলে ধরেন রাজ্যপাল। এই ছবির সঙ্গে তিনি আরও লেখেন, ‘ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়া যেন স্বচ্ছ পদ্ধতিতে হয় এবং প্রাপকরা যেন সরাসরি সুবিধা পান সে দিকে খেয়াল রাখতে হবে।’

প্রসঙ্গত, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াস রাজ্যে আছড়ে পড়ার আগে আলিপুর আবহাওয়া দফতরে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে সেখানে গিয়েও ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হতে দেখা যায় তাকে। যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়। এরপর আলিপুর থেকে সরাসরি নবান্নে যান ধনকড়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘুরে দেখেন কন্ট্রোল রুম। ঝড়ের ঝাপটা কেটে যাওয়ার পর অবশেষে রাজ্য সরকার যেভাবে গোটা পরিস্থিতি সামলে নিয়েছে তার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল রাজ্যপালকে।

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...