Friday, May 15, 2026

শ্বাসকষ্ট, অসুস্থ অনুব্রতকে আনা হলো কলকাতার হাসপাতালে

Date:

Share post:

আবার অসুস্থ হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুরে তাকে বীরভূম থেকে আনা হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। এমনিতেই অনুব্রতর প্রবল অ্যাজমার সমস্যা রয়েছে। এদিন সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয়। আগে থেকেই জ্বর ছিল। সকাল থেকে গলায় ব্যথা ও জ্বর আসে। প্রথমে এলাকার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়কে দেখান। তিনি উন্নত চিকিৎসার জন্য কলকাতায় যেতে পরামর্শ দেন। দুপুরের দিকে শ্বাসকষ্ট বাড়লে মেয়ে কোনওরকম সমস্যা বাড়তে না দিয়ে কলকাতায় নিয়ে আসেন। বিকেলে ভর্তি করা হয়। কোভিডের কারণে শ্বাসকষ্ট গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও তাঁর কোভিড পরীক্ষা আগেই নেগেটিভ এসেছে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...