Thursday, June 25, 2026

“দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী মোদি”, সরাসরি অভিযোগ তুললেন রাহুল

Date:

Share post:

‘করোনার দ্বিতীয় ঢেউকে(corona second wave) বুঝতেই পারেননি দেশের প্রধানমন্ত্রী। যার ফলে পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ সরকার। এবং দেশের এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।’ শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঠিক এভাবেই আক্রমণ শানাতে দেখা গেল প্রাক্তন কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধীকে(Rahul Gandhi)। শুধু তাই নয় প্রধানমন্ত্রীকে ‘ইভেন্ট ম্যানেজার’ বলে কটাক্ষ করে ভ্যাকসিন নীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ভ্যাকসিন নীতি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দেগে এদিন রাহুল গান্ধী বলেন, “বিশ্বে আমরা ভ্যাকসিনের ক্যাপিটাল। সকলেই জানে করোনা সামলাতে ভ্যাকসিন একমাত্র রাস্তা। অথচ দেশের মাত্র ৩ শতাংশ মানুষকে এখনো ভ্যাকসিন দেওয়া হয়েছে।” পাশাপাশি তিনি সরকারের কাছে আবেদন জানান, ‘নিজে না পারার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজের পিঠ বাঁচানোর বন্ধ করে সরকারের উচিত আরো বেশি করে ভ্যাকসিনেশনের জোর দেওয়া। বিরোধী দল, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা, তাদের পরামর্শ শোনা। এমনটা যেন না হয় যে সরকার বলে দিল দ্বিতীয় ঢেউ আমরা সামলে উঠেছি আর তখনই তৃতীয় ঢেউ আছড়ে পড়ল।’

Pp

Advt

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...