Friday, May 15, 2026

#IndiaWantsMamataDi, ট্যুইটার ট্রেন্ডিং-এ বেনজির ঝড় নেট-দুনিয়ায়

Date:

Share post:

‘বাংলা নিজের মেয়েকে চায়’৷ একুশের ভোটে তৃণমূলের এই স্লোগানকে এখন হেলায় হারিয়ে দিচ্ছে একটি ট্যুইটার- ট্রেন্ডিং (Twitter Trending)৷ #IndiaWantsMamataDi, এই টুইটার-ট্রেন্ডিং এর দাপটে বৃহস্পতিবার রাত থেকে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। “ভারত মমতা দিদিকে চাইছে” বলে ট্রেন্ড চলছে ট্যুইটারে। রাজনৈতিক মহলের অভিমত, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি এবং নরেন্দ্র মোদিকে হঠিয়ে নতুন সরকার গঠনের নেতৃত্ব দিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ এমনই বিশ্বাস জন্মেছে নেটিজেনদের একাংশের মতে। তাই প্রতিফলন এই ট্যুইটার- ট্রেন্ডিং৷’  ‘পরিবর্তন’-এরহাওয়া তুলে ৩৪ বছরের সিপিএম শাসন খতম করে ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় এসেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আপোষহীন মনোভাব বাংলা-সহ গোটা দেশের রাজনৈতিক জগত ইতিমধ্যেই মেনে নিয়েছে৷ বাম-সাম্রাজ্য ধূলিসাৎ করার এই নেত্রীকে নিয়েই এবার ভারত-দখলের স্বপ্ন দেখছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। ওদিকে জাতীয় স্তরেও এর ইঙ্গিত মিলেছে। আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করেই লড়তে চাইছে বিজেপি বিরোধী দলগুলির একাংশ।

একুশের বঙ্গ-নির্বাচনে কার্যত দ্বিমুখী লড়াই হয়েছে৷ এই দ্বিমুখী লড়াইটি ছিলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদির মধ্যে। যেহেতু মমতা-মোদি লড়াই, তাই বিজেপি বাংলায় কোনও মুখ্যমন্ত্রী-মুখ নিয়ে নামার সাহস পায়নি৷ বিজেপি নির্বাচন পর্বের শুরু থেকেই প্রধানমন্ত্রীকেই মুখ করে ভোট চেয়েছে।ভোটের ফল প্রমাণ করেছে, তৃণমূলনেত্রীর জনপ্রিয়তাকে কোনও পর্বেই ছাপিয়ে যেতে পারেননি মোদি। গত বিধানসভায় বিজেপির ৩ আসনের তুলনায় এবার ৭৪টি আসন বেশি পেলেও, ৭৭ আসন নিয়ে সরকার গড়া যায়না৷ বিজেপি। বলা যায়, এই নির্বাচনে গেরুয়া শিবির তৃণমূলের কোনও ক্ষতিই করতে পারেনি৷ তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

নির্বাচনের প্রচারপর্বে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে তোপ দেগে দেশে অপশাসন এবং অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করার অভিযোগ তুলেছিলেন। প্রচারের সময়ই কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী-সহ দেশের হেভিওয়েট বিরোধী নেতাদের এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ার আহ্বান জানিয়েছিলেন মমতা। শিবসেনা, আরজেডি, এনসিপি, সমাজবাদী পার্টি-সহ অনেক দলই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা দেখিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছিল রাজ্যবাসীকে। আর বিজেপি-বিরোধীদের এই বার্তাতেই এখন ট্যুইটার- ট্রেন্ডিং-এর বিস্ফোরণ ঘটছে৷ ক্রমশ স্পষ্ট হচ্ছে, চব্বিশের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বৃহত্তর বিরোধী জোট গড়তে পারে অবিজেপি দলগুলি৷ ২০১৯-এর থেকেও বেশি শক্তিশালী হয়ে কেন্দ্রে সরকার গঠন করতে পারেন মমতাই, মেগা হিট এই ট্যুইটার- ট্রেন্ডিং #IndiaWantsMamataDi, এমন বার্তাই দিচ্ছে নেট-দুনিয়ায়৷

Pp

 

Related articles

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...