Thursday, May 14, 2026

চলতি বছরের ডিসেম্বরে প্রত্যেকে ভ্যাকসিন পেয়ে যাবে, শীর্ষ আদালতে দাবি কেন্দ্রের

Date:

Share post:

চলতি বছরের ডিসেম্বরে ( December 2021) প্রত্যেকে ভ্যাকসিন (hundred percent vaccination)পেয়ে যাবে, শীর্ষ আদালতে দাবি কেন্দ্রের। জাতীয় টিকাকরণ নিয়ে দেশের শীর্ষ আদালতে (Supreme Court) একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলাকালীন আদালতের প্রশ্নের উত্তরে এই দাবি করেছে কেন্দ্র। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, এল নাগেশ্বর রাও ও এস রবীন্দ্র ভাট কে নিয়ে গঠিত বেঞ্চে এই মামলার শুনানি চলছে। কেন্দ্রের পক্ষে সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালত সূত্র জানিয়েছে, গত ৩০ এপ্রিল কেন্দ্রের টিকাকরণ (vaccination system) পদ্ধতি, ওষুধ বণ্টন (medicine distribution)ও অক্সিজেনের জোগান (supply of oxygen)নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট (supreme court)। এরপর বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়ায় মামলার শুনানি স্থগিত ছিল। সোমবার ফের মামলার শুনানি শুরু হয়। শুনানির শুরুতেই কেন্দ্র জানিয়ে দেয়, চলতি বছর অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রত্যেক নাগরিককে ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে।

 

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...