Friday, May 15, 2026

বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার দিনহাটায়, তদন্তে পুলিশ

Date:

Share post:

সিতাইয়ে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত বিজেপি কর্মীর নাম অনিল বর্মন। অভিযোগ, শনিবার রাতে ওই বিজেপি কর্মী বাড়ি ফেরেননি। এরপরেই পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এরপর রবিবার সকালে বাড়ির সামনের জঙ্গল থেকে বিজেপি কর্মী অনিল বর্মনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপি-র অভিযোগ, তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত।

এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে সিতাই থানায় পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। ভোটের ফল ঘোষণার পরেই মৃত অনিল বর্মনের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই বাড়ি ছাড়া ছিলেন ওই বিজেপি কর্মী। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷

আরও পড়ুন-দলের অন্দরের ক্ষোভ প্রকাশ্যে! দিল্লির নেতারা ভোটের খরচের হিসেব চাইছেন বঙ্গ-বিজেপির কাছে

বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভা জানান, তৃণমূল কংগ্রেস অনিল বর্মনকে হুমকি দিয়েছিল। তার বাড়ি ভাঙচুর করা হয়েছিল। শনিবার রাতে তাকে খুন করেছে। তৃণমূল কংগ্রেসের সিতাই এর বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়ার দাবি, মানসিক ভারসাম্য হীন ছিলেন তিনি। তাই হয়ত আত্মহত্যা করেছেন। পুলিশ তদন্ত করুক। দলের কেউ সিতাইয়ে সন্ত্রাস করেনি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছ পুলিশ।

Pp

Advt

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...