Tuesday, May 19, 2026

১০ হাজার নতুন চিকিৎসক, নার্স পাবে বাংলা, কবে থেকে শুরু নিয়োগ?

Date:

Share post:

১০ হাজার নতুন চিকিৎসক এবং নার্স পাবে পশ্চিমবঙ্গ। নতুন নিয়োগ শুরু করতে চলেছে রাজ্য স্বাস্থ্যদফতরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। করোনা নিয়ন্ত্রণে এলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বোর্ড।

৬ হাজার ১০০ স্টাফ নার্স (গ্রেড-২), আড়াই হাজার চিকিৎসক-স্পেশালিস্ট, ১৬০০ মেডিক্যাল টেকনোলজিস্ট এবং ১৬৭ জন ফার্মাসিস্ট রয়েছেন। এঁদের মধ্যে নার্স বাদ দিয়ে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট প্রভৃতি ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া কয়েক মাস আগেই শুরু হয়েই গিয়েছিল। অনলাইনে আবেদনপত্র গ্রহণ করেছিল বোর্ড। কিন্তু বাংলায় নির্বাচন ঘোষিত হওয়ায় নিয়ম-বিধির কারণে নিয়োগগুলি স্থগিত হয়ে যায়। করোনা রুখতে কঠোর বিধি-নিষেধের পরিস্থিতি স্বাভাবিক হলেই নিয়োগগুলি শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। ৬১০০ নার্স নিয়োগের ক্ষেত্রে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে। বৃহস্পতিবার এমনই খবর মিলেছে ডবলুবিএইচআরবি সূত্রে।

আরও পড়ুন-তন্ম‌য়ের মুখ ৩ মাসের জন্য বন্ধ, ‘শৃঙ্খলা’ রাখতে নিদান আলিমুদ্দিনের

বোর্ডের চেয়ারম্যান পি কে শূর বলেন, কোনও নিয়োগ বাকি থাকবে না। করোনা রুখতে বিধিনিষেধের পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা পুরোদমে তা শুরু করে দেব। সেভাবেই আধিকারিকদের জানানো আছে।

Pp

Advt

Related articles

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...