Sunday, May 17, 2026

রোববারের বিকেলে স্ত্রীকে নিয়ে নবান্নে এসে জল্পনা উস্কে দিয়ে গেলেন আলাপন

Date:

Share post:

৩০মে। বিকেল ৪.৫০ মিনিটে নবান্নে ঢুকলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সঙ্গে স্ত্রী সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। বসলেন। সামান্য কাজ করলেন। সঙ্গে জল্পনা উস্কে দিলেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্ত্রীকে নিয়ে অফিসিয়াল রিটায়ারমেন্টের আগের দিন মুখ্যসচিব তাঁর চেম্বারে আসতে পারেন, বসতেই পারেন। এর মধ্যে খবর খোঁজার কী আছে? আবার অনেকে বলছেন, এটা কী কোনও ইঙ্গিত? আলাপনের আমলা জীবনের শেষ দিন ৩১ মে তারিখ। বহু কাজ আছে। গুরুত্বপূর্ণ বৈঠক আছে। তখন স্ত্রীকে নিয়ে আসা বেমানান, কথাও বলা যাবে না। সেই কারণেই কি স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে স্মৃতির অতলে তলিয়ে ফেলে আসা বছরগুলিকে দেখার চেষ্টা? সেটা হলে তা গড়পড়তা রোম্যান্টিক বাঙালির চরিত্র বলেই মেনে নেওয়া যায়।

কিন্তু একটি মহল বলছে, দিল্লির ডাকে সাড়া না দিয়ে ৩১শে কাজ শেষ করে কি তবে আলাপন পদত্যাগই করবেন? তারপর অন্যভাবে, অন্যপদে মুখ্যমন্ত্রীর দেওয়া দায়িত্ব পালনে নামবেন। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না।

এই তত্ত্বকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর যাচ্ছে না বলেই ছুটির দিনে স্ত্রী সোনালীকে নিয়ে মুখ্যসচিবের নবান্নে আসাটা কিছুটা প্রতীকী হয়ে গিয়েছে।

অপেক্ষা ২৪ ঘন্টার।

আরও পড়ুন- তৃণমূলকেই বিজেপি- বিরোধী প্রধান শক্তি মেনেছে মানুষ, তাই এই পরাজয়, স্বীকার করলো সিপিএম

Pp

Advt

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...