Saturday, May 16, 2026

স্থিতিশীল বুদ্ধদেব, এক্স-রে রিপোর্ট সন্তোষজনক

Date:

Share post:

ভালো আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex CM) বুদ্ধদেব ভট্টাচার্য। (Buddhadeb Bhattacharjee) বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবুর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। গতকাল, রবিবার তাঁর বুকের এক্স-রে (X-Ray) করা হয়। সেখান কোনও নিউমোনিক বদল ধরা পড়েনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। যদিও শুকনো কাশি রয়েছে। সেটাই কিছুটা চিন্তার।

রবিবার সন্ধেয় হাসপাতালের বেডে শুয়েই খবর শোনেন তিনি। আজ, সোমবার সকালে হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। রক্তে গ্লুকোজের পরিমাণও স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক ভাবেই কথা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিয়ম করে খাবার খাচ্ছেন। হৃদস্পন্দন মিনিটে ৬৪। ইউরিন আউটপুট সন্তোষজনক। তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৯৬ শতাংশ৷ টেলিভিশনে খবরও দেখছেন বুদ্ধবাবু।

আরও পড়ুন:প্রয়াত সৌরশক্তির জনক অশোক বড়ুয়া, শোকের ছায়া গবেষকমহলে

Advt

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...