Friday, June 26, 2026

করোনার বাড়বাড়ন্ত, ফের পিছলো ICSE, CBSE দ্বাদশের পরীক্ষা নিয়ে শুনানি

Date:

Share post:

দেশজুড়ে নভেল করোনাভাইরাসের বাড়বাড়ন্ত। ICSE এবং CBSE দ্বাদশের পরীক্ষা বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামল করেন আইনজীবী মমতা শর্মা। এই মামলার শুনানি আবার পিছিয়ে গেল। আগামী ৩ জুন পর্যন্ত পিছিয়ে গেল শুনানি। এর আগে গত ২৮ মে পিছিয়ে যায় শুনানি।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, CBSE এবং CISCE দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আর ২ দিনের মধ্যে জানিয়ে দেবে সংশ্লিষ্ট দুই বোর্ড। ৩ জুন পর্যন্ত আদালতের কাছে সময় চেয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল সুপ্রিম কোর্টে বলেন, বৃহস্পতিবারের আগে এই সংক্রান্ত মামলায় সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন-প্রয়াত সৌরশক্তির জনক অশোক বড়ুয়া, শোকের ছায়া গবেষকমহলে

আইনজীবী মমতা শর্মার মামলায় তিনি বলছিলেন করোনা পরিস্থিতিতে আইসিএসই এবং CBSE দ্বাদশের পরীক্ষা বাতিল করে দেওয়া হোক। এরই সঙ্গে ICSE এবং CBSE দ্বাদশের পরীক্ষার্থীদের অভিভাবকরাও শীর্ষ আদালতের দ্বারস্থ হন। তাঁরা আবেদন জানান কোভিড পরিস্থিতির মধ্যে পরীক্ষা বাতিল করার কথা।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...