Wednesday, May 13, 2026

পূজার সোনা, মেরির রুপো, এশিয়ান বক্সিংয়ে আজ সোনার লড়াইয়ে ভারতের তিন

Date:

Share post:

চলতি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনাটি এনে দিলেন পূজা রানি। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন এমসি মেরি কমকে অবশ্য রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো। রুপো জিতেছেন লালবুয়াতসাইহি এবং অনুপমা। কাল সোনা জয়ের লড়াইয়ে নামবেন তিন পুরুষ বক্সার।মহিলাদের ৭৫ কেজি বিভাগে গতবারের চ্যাম্পিয়ন পূজা রানি উজবেক প্রতিপক্ষ মাভলুদা মভলনোভাকে হারালেন ৫-০ ব্যবধানে।

আজ দুবাইয়ে মহিলা বক্সিংয়ের ৫১ কেজি বিভাগের ফাইনালে কাজাখস্তানের নাজিম কাইজাইবের বিরুদ্ধে রিংয়ে নেমেছিলেন মেরি। টোকিও অলিম্পিক্সের আগে করোনা পরিস্থিতিতে অনুশীলন যেভাবে ব্যাহত হয়েছিল তা খানিকটা পুষিয়ে নিতেই এই প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ফাইনালে স্প্লিট ভারডিক্টে মেরি পরাস্ত হলেন ২-৩ ব্যবধানে। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে এটি মেরির সপ্তম পদক। ২০০৩ সালে তিনি প্রথম সোনা জিতেছিলেন এই প্রতিযোগিতায়। রুপো জেতার সঙ্গে সঙ্গে মেরি ৫ হাজার মার্কিন ডলার পুরস্কারমূল্য পেলেন।
এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় রুপোটি এনে দেন লালবুয়াতসাইহি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর কাজাখ প্রতিপক্ষের কাছে তিনি পরাস্ত হলেন ৩-২ ব্যবধানেই। ৮১+ কেজি বিভাগে রুপো জেতেন অনুপমা। পুরুষদের ৫২ কেজি বিভাগের ফাইনালে কাল অলিম্পিক তথা বিশ্বচ্যাম্পিয়ন উজবেকিস্তানের শাখোবিদিন জইরভের মুখোমুখি হবেন গতবারের চ্যাম্পিয়ন অমিত পঙ্ঘল।
সিমরনজিৎ কৌর (৫৭ কেজি), বিকাশ কৃষ্ণন (৬৯ কেজি) ও লভলিনা বর্জোহাইন (৬৯ কেজি) বিভাগে ব্রোঞ্জ জেতেন। ৫৭ কেজি বিভাগে জেসমিন, ৬৪ কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, ৪৮ কেজি বিভাগে মণিকা, ৮১ কেজি বিভাগে সউইতি ও বরিন্দর সিং ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন। তৃতীয় হওয়ায় সকলেই আড়াই হাজার মার্কিন ডলার প্রাইজ মানিও পেয়েছেন।

Advt

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...