Tuesday, May 19, 2026

এক জেলাতেই আক্রান্ত ৮ হাজারের বেশি শিশু, তৃতীয় ঢেউ রুখতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে মহারাষ্ট্র

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই সংক্রমণের শীর্ষে ছিল মহারাষ্ট্র। তবে তা এখন অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে বাণিজ্য নগরী। তবে এরই মধ্যে তৃতীয় ঢেউ আসতে পারে বলে বারবার সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মে মাসে রাজ্যের আহমদনগর জেলায় আক্রান্ত হয়েছে ৮ হাজারেরও বেশি শিশু। তাই তৃতীয় ঢেউ নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে আহমদনগর প্রশাসন।
জেলাশাসক রাজেন্দ্র ভোঁসলে বলেছেন, “মে মাসে ৮ হাজারের বেশি বাচ্চা করোনা পজিটিভ হয়েছে। এই প্রবণতা যথেষ্ট ভয়ের।’’ জেলা প্রশাসনের তথ্য অনুসারে, সে জেলায় মে মাসে মোট আক্রান্তের ১০ শতাংশই বাচ্চা। জুলাই বা অগস্টের শুরুতে তৃতীয় ঢেউ আসবে তা ধরে নিয়েই প্রস্তুতি শুরু করেছে ওই জেলা প্রশাসন। এ ব্যাপারে রাজ্যের রাজ্যের সীমানাবর্তী সাঙলি শহরের প্রশাসক অভিজিৎ ভোঁসলে বলেছেন, ‘‘ছোটদের জন্য আমরা আলাদা করে কোভিড ওয়ার্ড বানাচ্ছি। যদি তৃতীয় ঢেউ আসে আমরা তৈরি। এই ওয়ার্ডে ছোটরা মনে করবে তারা হাসপাতালে আছে। বরং তাদের মনে হবে তারা কোনও স্কুলে বা নার্সারিতে আছে।’’
তৃতীয় ঢেউয়ে বাচ্চারা বেশি আক্রান্ত হতে পারে বলে আগাম প্রস্তুতি নিচ্ছে চিকিৎসকেরা। সেইমতো চলছে ছোটদের ভ্যাকসিনের ট্রায়াল। দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ নিয়ে রিতিমত উদ্বেগে রয়েছেন চিকিৎসকেরা। কারণ বাচ্চাদের এখনও কোনও ভ্যাকসিন বেরোয়নি। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে পারেনি দেশ। তারই মধ্যে তৃতীয় ঢেউ নিয়ে রীতিমত উদ্বেগে রয়েছে দেশ।

Advt

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...