Tuesday, June 9, 2026

বিক্ষুব্ধদের বিদ্রোহে অস্বস্তিতে অমরিন্দর, চাপ বাড়িয়ে দিল্লি পৌঁছলেন পাঞ্জাবের ২৫ বিধায়ক

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে(coronavirus situation) একেই বেহাল অবস্থা, এরই মাঝে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়ে উঠলো কংগ্রেস(Congress) শাসিত রাজ্য পাঞ্জাবে(Punjab)। আগামী বছর পাঞ্জাবের বিধানসভা নির্বাচন(assembly election), তার আগেই দল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠলেন প্রায় ৩০ জন বিধায়ক। পরিস্থিতি সামাল দিতে এবার ময়দানে নামতে হলো দিল্লির হাইকমান্ডকে(Delhi high command)।

কংগ্রেস সূত্রে খবর, ইতিমধ্যেই দলের সমস্ত বিধায়ক ও মন্ত্রীকে দিল্লিতে ডাকা হয়েছে। একে একে এই বিধায়করা দিল্লি যাবেন এবং সেখানে নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন। জানা গিয়েছে, বিক্ষুব্ধ তালিকায় রয়েছেন অন্তত ৩০ জন বিধায়ক। এর মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল ঝাখড়, মন্ত্রী চরঞ্জিত চন্নী, সুখজিন্দর সিং রণধাবা। ইতিমধ্যেই এই মন্ত্রী ও বিধায়করা দিল্লি পৌঁছেছেন। জানা গিয়েছে, নির্বাচনের আগে কংগ্রেস যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তা পুরন না করার অভিযোগ উঠেছে। যার প্রেক্ষিতে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছে কংগ্রেসের বিধায়করাই। খোদ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের(captain Amrinder Singh) বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছেন দলের বিধায়ক ও মন্ত্রীরা। এহেন পরিস্থিতিতে নির্বাচনের আগে দলের বিক্ষোভ মেটাতে তিন সদস্যের প্যানেল বানিয়েছে দিল্লি কংগ্রেস হাইকমান্ড। যার শীর্ষে রয়েছেন হরিশ রাওয়াত। পাশাপাশি প্যানেলে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে ও জেপি আগারওয়াল। সোমবার থেকে বিক্ষুব্ধ বিধায়ক ও মন্ত্রীরা দিল্লি গিয়ে হাইকমান্ডের সামনে তাদের ক্ষোভ বিক্ষোভের কথা জানাচ্ছেন।

জানা গিয়েছে, সোমবারের বৈঠকে দিল্লি গিয়েছেন ২৫ জন বিক্ষুব্ধ বিধায়ক। মন্ত্রী চরঞ্জিত চন্নী, সুখজিন্দর সিং রণধাবারা আজ এই প্যানেলের সঙ্গে সাক্ষাৎ করবেন। মঙ্গলবার দিল্লি যাবেন নভজোৎ সিং সিধু, পরগট সিংরা। পাশাপাশি দিল্লি গিয়ে সাক্ষাৎ করার কথা রয়েছে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ঘনিষ্ঠ মনপ্রীত বাদল, সাধু সিংয়ের মতো নেতৃত্বদের। শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার দিল্লি যাবেন ক্যাপ্টেন অমরিন্দর সিং নিজেও। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর থেকেই পঞ্জাবে কংগ্রেস দলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠে ছিল প্রবল ভাবে। প্রকাশ্যে অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে তদন্তে দেখা যায় নভজোৎ সিংহ সিধু সহ একের পর এক মন্ত্রী বিধায়ককে। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করতে উঠে পড়ে লাগলো দিল্লির শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।

Advt

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...