Tuesday, April 28, 2026

রাতে ঘুমিয়েছেন, খেয়েছেন, কথাও বলেছেন, আগের চেয়ে অনেকটাই সুস্থ বুদ্ধবাবু

Date:

Share post:

চিকিৎসায় ক্রমশই ভালো সাড়া দিচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ( ex Chief minister buddhadev Bhattacharya)। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে গতকাল রাতে বুদ্ধবাবুর ভাল (he is feeling well now) ঘুম হয়েছে। নিজেই হাতে করে খাবার খেয়েছেন। চিকিৎসকদের সঙ্গে বেশ অনেকটা সময় ধরেই কথাও বলছেন । মঙ্গলবার সকালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী(medical bulletin of Tuesday morning), আগের তুলনায় বেশ অনেকটাই ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকরা জানিয়েছেন, বিপদ কেটে গিয়েছে আপাতত ভয়ের কোনও কারণ নেই । আস্তে আস্তে সুস্থ হচ্ছেন বুদ্ধবাবু। চিকিৎসকরা জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা বর্তমানে ৯৫ শতাংশ। মিনিটে তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে ১-২ লিটার। তবে এখনও বাইপ্যাপেই রাখা হয়েছে। রক্তচাপ স্বাভাবিক। হৃদ্‌স্পন্দন মিনিটে ৬৫। রক্তে শর্করার পরিমাণও ঠিক আছে। কয়েকদিন ধরে শুকনো কাশি হচ্ছিল। কি থেকে এই কাশি তা জানার জন্য বুকে দু’বার এক্স-রে করা হয়েছিল। কাশিও এখন অনেকটাই কম। পাশাপাশি তাঁর রেমডিসেভর এর কোর্স সম্পূর্ণ হয়েছে বলে জানানো হয়েছে।

Related articles

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...

কমিশনের নিরপেক্ষতাকে এবার প্রশ্ন আদালতের: মামলার ভয়েই রাতারাতি বাতিল WORRY লিস্ট!

প্রথম দফার নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে মুখ পোড়ার পরও শিক্ষা হয়নি নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার নির্বাচনের আগে...