Friday, June 12, 2026

রামদেবের বিতর্কিত অ্যালোপ্যাথি মন্তব্যের জের, অতিমারিতে ‘Black Day’ পালন চিকিৎসকদের

Date:

Share post:

করোনা অতিমারি আবহে ১ জুন ‘Black Day’ পালনের ডাক দিলেন চিকিৎসকরা। রামদেবের বিতর্কিত অ্যালোপ্যাথি চিকিৎসা সম্পর্কিত মন্তব্য নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকরা। টিকাকরণের বিরুদ্ধে মানুষের মধ্যে অশান্তি তৈরি এবং স্বাস্থ্যসেবা ও সেবামূলক কর্মীদের হয়রানির জন্য রামদেবকে মহামারি আইন, ১৮৯৭- এর অধীনে আটক করার দাবি জানিয়েছে নয়াদিল্লির এইমস-এর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (RDA)।

RDA তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এই অতিমারির সময়ে মাতৃভূমিকে বাঁচানোর জন্য কঠোর প্রচেষ্টা চলছে। সকলে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন৷ সেখানে তথ্য-প্রমাণ ছাড়া আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে রামদেবের মন্তব্য নিন্দনীয়৷ সকলের কাজকেই ব্যর্থ হিসেবে তুলে ধরা হচ্ছে।

আরও পড়ুন-Breaking: প্রবাসীদের কাজে লাগিয়ে বঙ্গবিরোধী চক্রান্ত: বিজেপির ভিডিও ফাঁস করলেন কুণাল

রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফের রামদেবের অ্যালোপ্যাথি চিকিৎসা সম্পর্কিত মন্তব্যকে অসংবেদনশীল এবং অপমানজনক মনে করা হয়েছে। এই অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, এই মন্তব্য স্বাস্থ্যসেবা কর্মীদের বিরুদ্ধে হিংসা প্ররোচিত করতে পারে এবং ভবিষ্যতে জনস্বাস্থ্য ব্যবস্থার পুরোপুরি ব্যর্থতার কারণ হতে পারে।

প্রসঙ্গত, একটি অনুষ্ঠানে সম্প্রতি রামদেবকে বলতে শোনা যায়, “অ্যালোপ্যাথি হল দেউলিয়া হয়ে যাওয়া ও বোকা বোকা একটি চিকিৎসা পদ্ধতি। এই করোনা পরিস্থিতিতে দেশে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধের কারণে। চিকিৎসা না পেয়ে অক্সিজেনের কারণে দেশে যত মানুষের মৃত্যু হয়েছে তার তুলনায় অ্যালোপ্যাথি চিকিৎসার কারণে মৃতের সংখ্যা অনেক বেশি।” রামদেবের এই মন্তব্য সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই ব্যাপক বিতর্ক শুরু হয়। তাঁর বিরুদ্ধে কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের চিকিৎসক মহল। দেশবাসীর কাছে এই মন্তব্য ভুল বার্তা নিয়ে যাবে এমনটা দাবি করে অবিলম্বে রামদেবকে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানায় আইএমএ।

Advt

Related articles

স্পিকারকে দেওয়া বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের তালিকা প্রকাশ্যে, সই রয়েছে ১৯ জনের

নির্বাচনে পরাজয়ের পর বিধানসভায় ভাগ হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC), ঠিক তারপরই লোকসভাতেও একই ছবি। জল্পনার অবসান ঘটিয়ে এবার...

‘কনফেডারেশন’ তৈরির আগেই শ্যুটিং সংক্রান্ত নির্দেশিকা জারি! ভাইরাল মেইল আইডি ঘিরে ধোঁয়াশা

রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের...

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...